Wednesday, June 24, 2026

পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পঞ্চম গ্রেফতারি, ধৃত দীপঙ্কর ঢাকুরিয়ার ডাকঘর কর্মী 

Date:

Share post:

বাংলাদেশিদের জাল নথি তৈরির অন্যতম কারিগর দীপঙ্কর দাস (Dipankar Das) নামে ঢাকুরিয়া পোস্ট অফিসের (Dhakuria Post Office) এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার করলো পুলিশ। তাঁর কাছ থেকে জাল নথি তৈরির কাগজপত্র এবং যন্ত্রপাতিও বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও এসবিআই ও ইন্ডিয়ান ব্যাঙ্কের সিল, ৩৬টি ভারতীয় পাসপোর্টের ফটোকপি এবং ব্রিটেনের ভিসাও উদ্ধার করেছেন তদন্তকারী অফিসাররা। বাংলাদেশের (Bangladesh Issue) অশান্তির আবহে এই নিয়ে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এটি পঞ্চম গ্রেফতারি।

দীপঙ্করকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে, টাকার বিনিময়ে জাল পাসপোর্ট তৈরি চক্রের মূল মাথা সমরেশ বিশ্বাসের কাজকর্ম তিনিই দেখাশোনা করতেন। ডাক বিভাগের অস্থায়ী কর্মী হলেও অভিযুক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (JU ) উচ্চশিক্ষা শেষ করেছেন। শুধু জাল নথি নয়, ডাকঘর থেকে জাল পাসপোর্টও সংগ্রহ করার কাজ করতেন দীপঙ্কর। সূত্রের খবর, চক্রের মূল মাথা সমরেশ ও তাঁর ছেলে রিপন বিশ্বাসের সঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ার জাল পাসপোর্ট চক্রের সরাসরি যোগাযোগ ছিল। তাঁদের নির্দেশ মতোই কাজ করতেন ঢাকুরিয়ার এই ডাক বিভাগের অস্থায়ী কর্মী। মঙ্গলবার রাতে বেহালার পর্ণশ্রী এলাকায় অভিযান চালিয়ে দীপঙ্করকে গ্রেফতার করা হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...