Tuesday, June 23, 2026

গেটওয়ে অফ ইন্ডিয়া কাছে দুর্ঘটনার কবলে লঞ্চ! দ্রুত শুরু উদ্ধারকাজ

Date:

Share post:

মুম্বইয়ে (Mumbai) গেটওয়ে অফ ইন্ডিয়া (Gate Way Of India) কাছে আরব সাগরে দুর্ঘটনার কবলে লঞ্চ। এক যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। বুধবার বিকাল চারটে নাগাদ গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন ফেরিঘাট থেকে এলিফ্যান্টা কেভের দিকে যাওয়ার সময়ে দুর্ঘটনাটি (Accident) ঘটে। সূত্রের খবর, লঞ্চটিতে কমপক্ষে ৬০জন যাত্রী ছিলেন। তাঁদের সবাইকে উদ্ধার করা গেলও, একজনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে, কী কারণে দুর্ঘটনা তা এখনও জানা যায়নি।

মুম্বই শহরের কাছেই দ্বীপাঞ্চল এলিফ্যান্টা কেভ। প্রত্নতাত্ত্বিক গুরুত্বের কারণে এটি মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থলও। সেখানে যাওয়ার জন্যে গেটওয়ে অফ ইন্ডিয়ার (Gate Way Of India) সামনে থেকে লঞ্চ পরিষেবা পাওয়া যায়। বুধবার, বিকেল ৪টে নাগাদ এলিফ্যান্টা কেভের উদ্দেশে যাত্রী-সহ একটি লঞ্চ রওনা দেয়। কিন্তু কেভে পৌঁছনোর আগেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে।

নৌসেনা, উপকূলরক্ষী বাহিনীর পাশাপাশি, স্থানীয় মাছ ধরার লঞ্চের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত লঞ্চ থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। এক যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও জানা যায়নি।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...