Tuesday, March 3, 2026

জেলের ক্রিকেট দলের ‘ক্যাপ্টেন’ সুজয়কৃষ্ণ! কেকেআর-এর ‘মেন্টর’

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে সিবিআই এবং ইডির বহু অভিযোগ আছে। কিন্তু প্রেসিডেন্সি জেলের ভিতরে তার আলাদা একটি জগৎ গড়ে উঠেছে। সেখানে তিনি সম্পূর্ণ অন্য ভূমিকায়। একেবারে ক্রিকেটারের ভূমিকায় তাকে দেখা যায়।তিনি রীতিমতো ক্রিকেট খেলেন। শুধুমাত্র তাই নয়, তিনি জেলের ক্রিকেট দলের ‘ক্যাপ্টেন’!গত কয়েক দিন অবশ্য শারীরিক অসুস্থতার কারণে মাঠে নামতে পারেননি। তবে তিনি ছিলেন নিজের দলের ‘মেন্টর’। তার সেই দল মঙ্গলবার বিপক্ষকে চার উইকেটে হারিয়ে লিগের ফাইনালে উঠেছে।যদিও, দীর্ঘ চেষ্টার পর সে দিনই তাকে নিজেদের হেফাজতে পেয়েছে সিবিআই।

প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করেছিল ইডি। দেড় বছরের বেশি সময় ধরে তিনি প্রেসিডেন্সি জেলে রয়েছেন। সংশোধনাগারের ভিতরেই সেখানকার আবাসিকদের নিয়ে প্রতি বছর শীতকালে একটি ক্রিকেট লিগের আয়োজন করেন জেল কর্তৃপক্ষ। আইপিএলের ধাঁচে সেই লিগের নাম দেওয়া হয়েছে ‘পিপিএল’ (প্রেসিডেন্সি প্রিমিয়ার লিগ)। অংশগ্রহণকারী দলগুলির নামও আইপিএলের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে। জেলের ক্রিকেট লিগের সেমিফাইনালে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল কেকেআর (কলকাতা নাইট রাইডার্স) এবং সিএসকে (চেন্নাই সুপার কিংস)। সুজয়কৃষ্ণর দল কেকেআর। তারা রুদ্ধশ্বাস ম্যাচ জিতে পৌঁছে গিয়েছে ফাইনালে।

জানা গিয়েছে, ক্রিকেটের প্রতি বরাবরই ঝোঁক সুজয়কৃষ্ণের। বয়স ৬০ পেরোলেও সেই ঝোঁকে ভাটা পরেনি। এলাকার মানুষ জানেন, সুজয়কৃষ্ণ পাড়ার ক্লাবে চলে যেতেন সন্ধ্যার পরেই। ক্রিকেটে তো আগ্রহ ছিলই। ক্যারাম, তাস নিয়েও সময় কাটাতেন। প্রেসিডেন্সি জেলে গিয়ে মনের মতো ক্রিকেট দল পান। তার আগ্রহ এবং দক্ষতা বিবেচনা করে তাকেই দলের অধিনায়ক নির্বাচন করা হয়। কিছু দিন খেলার পর অবশ্য তিনি অসুস্থ হয়ে পড়েন। জেলের হাসপাতালে ছিলেন দীর্ঘ দিন।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় কিছু দিন আগে সুজয়কৃষ্ণকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু তাকে হেফাজতে নিতে চেয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। নিম্ন আদালত তাকে সশরীরে হাজির করানোর নির্দেশ দিয়েছিল একাধিক বার। কিন্তু তিনি অসুস্থ থাকায় তাকে হাজির করানো যায়নি। জেল কর্তৃপক্ষ আদালতে তার মেডিক্যাল রিপোর্টও জমা দেন। সুজয়কৃষ্ণর জামিন এবং হেফাজত নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। শেষ পর্যন্ত মঙ্গলবার বিচার ভবনের বিচারক সুজয়কৃষ্ণর চার দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেন। রাতেই তাকে জেল থেকে বার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। নিয়ে যাওয়া হয় জোকায় কেন্দ্রীয় সরকারি হাসপাতালে। স্বাস্থ্য পরীক্ষার পর রাত আড়াইটে নাগাদ তাকে নিজাম প্যালেসে সিবিআই হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। আগামী চার দিন সেখানেই থাকতে হবে তাকে।

ফাইনাল ম্যাচ আপাতত নির্ধারিত ২৪ ডিসেম্বর। বড়দিনের আগের দিন। আর সুজয়কৃষ্ণর সিবিআই হেফাজত ২১ তারিখ পর্যন্ত। হেফাজত শেষে তিনি জেলে ফিরে ফাইনাল কেকেআর-কে ট্রফি জেতাতে পারবেন? এখন দেখার শেষ হাসি কে হাসে।

 

 

spot_img

Related articles

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...

চন্দ্রগ্রহণের জেরে পিছিয়ে গেল সূর্যদের অনুশীলন! নিয়ম ভেঙে শাস্তির মুখে সঞ্জু?

আগামী বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup )সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। সোমবারই মুম্বইয়ে পৌছে যায় টিম ইন্ডিয়া।...

ইরানের মিসাইল রেঞ্জে শাহরুখ-সলমনদের ভিলা, দুবাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তায় সেলেব্রিটিরা 

ট্যাক্স-ফ্রি আভিজাত্য আর নিশ্চিদ্র নিরাপত্তার ভরসায় আরব সাগরের তীরে দ্বিতীয় ঘর বেঁধেছিলেন বিশ্বের তাবড় সেলেব্রিটিরা। কিন্তু পশ্চিম এশিয়ার...