Wednesday, June 24, 2026

ভূস্বর্গে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় মৃত প্রাক্তন পুলিশ কর্তা-সহ ৬!

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় প্রাক্তন পুলিশ কর্তার বাড়িতে ভয়াবহ আগুন (fire breaks out at house in kathua) লাগার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায় প্রাক্তন ডেপুটি পুলিশ সুপারিটেন্ডেন্ট তাঁর পরিবার নিয়ে কাঠুয়ার অন্তর্গত শিবনগরের বাড়িতে ভাড়া থাকতেন। মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ আচমকাই সেই বাড়িতে আগুন লেগে যায়। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। ঘুমের মধ্যে মৃত্যু হয় পুলিশ কর্তাসহ গোটা পরিবারের। বাদ যায়নি তিন বছরের নাতিও। শোকের ছায়া এলাকায়।

স্থানীয় সূত্র জানা যায় অন্যান্য দিনের মতোই ৮১ বছরের প্রাক্তন ডিএসপি অবতারকৃষেণ রায়না তাঁর পরিবারের সঙ্গে রাতের খাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলেন। মধ্যরাতে ধোঁয়ায় ভরে যায় ঘর। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। মোট ১০ জন সেখানে ছিলেন যাঁদের মধ্যে ৬ জনের ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কীভাবে অগ্নিকাণ্ড খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...