Friday, April 3, 2026

যোগীরাজ্যে নারী সুরক্ষা তলানিতে, শিক্ষিকাদের শৌচাগারে স্পাই ক্যামেরা!

Date:

Share post:

যোগীরাজ্যে নারী সুরক্ষা যে তলানিতে সেই নিয়ে সন্দেহের অবকাশ নেই। প্রতিনিয়ত চলছে নারী নির্যাতন ও অত্যাচার। এবার স্কুলের ভেতরেও শিক্ষিকাদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ৭০ এলাকায় একটি স্কুলে শিক্ষিকাদের শৌচাগারে স্পাই ক্যামেরা বসিয়ে ‘নজরদারি’র অভিযোগে উঠল স্কুলের মালিকের বিরুদ্ধে। ঘৃণ্য এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তিনি। ১০ ডিসেম্বর স্কুলের শৌচাগারে গিয়ে একটি বাল্‌ব সকেটের দিকে চোখ পড়তেই সন্দেহ হয় এক শিক্ষিকার। সেখান থেকে ক্ষীণ আলো দেখা যাচ্ছিল। কৌতূহলের বশে তিনি জিনিসটি হাতে নিতে দেখতে পান একটি ছোট্ট ক্যামেরা লাগানো রয়েছে। তিনি সেই মুহূর্তেই বিষয়টি স্কুলের নিরাপত্তারক্ষীকে জানান।

নিরাপত্তারক্ষীও নিশ্চিত করেন ওটা ক্যামেরা। এরপর সেই শিক্ষিকা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। তাঁর ক্ষোভ, সেদিন অভিযোগ শোনার পরেও স্কুলের ডিরেক্টর নবনীশ সহায় এবং কো-অর্ডিনেটর পারুল কোনও পদক্ষেপ গ্রহণ করেননি। উল্টে তাঁরা শিক্ষিকাকে কটু কথা শোনাতে থাকে। উপায় না দেখে থানায় যান ওই শিক্ষিকা। নয়ডা (সেন্ট্রাল) ডিসিপি শক্তিমোহন অবস্তি তদন্তের নির্দেশ দেন। প্রকাশ্যে আসে স্কুলের ডিরেক্টর নবনীশের কীর্তিকলাপ। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, শিক্ষিকাদের শৌচাগারে ক্যামেরা তিনি বসিয়েছেন। সূত্রের খবর, ২২ হাজার টাকা দিয়ে স্পাই ক্যামেরা কিনেছিলেন। ক্যামেরাটি একটি বাল্‌ব হোল্ডারের সঙ্গে যুক্ত। ওই ক্যামেরা দিয়ে লাইভ স্ট্রিমিং ফুটেজ সংগ্রহ করতেন অভিযুক্ত মালিক। শিক্ষিকারা শৌচাগারে গেলে তিনি মোবাইল এবং ল্যাপটপে সেই দৃশ্য দেখতেন। এরপরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...