Saturday, June 20, 2026

ক্রিকেট থেকে অবসর নিয়ে নিজের আগামি পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অশ্বিন

Date:

Share post:

গতকালই আন্তর্জাতিক ক্রিকেট অবসর নিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন । আর আজই অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফিরে এসেছেন অশ্বিন । আর দেশে ফিরেই জানিয়ে দিলেন নিজের আগামী পরিকল্পনা ।

অশ্বিন বলেন, “অনেক মানুষেরই আবেগ রয়েছে। সেটাকে সমীহ করি। আস্তে আস্তে সব সয়ে যাবে। তবে আমার কাছে এটা বিরাট শান্তি এবং তৃপ্তির ব্যাপার।আর তো ভেবে লাভ নেই। আমার কাজ শেষ। কোনও আক্ষেপ নেই। আমি অনেক মানুষকে দেখেছি দূর থেকে আক্ষেপ করতে। আমি সে ভাবে জীবন কাটাতে চাই না।”

এরপরই অশ্বিন আরও বলেন,” ক্রিকেটজীবনে আমরা অনেক ঘটনার মধ্যে দিয়ে যাই। সাধারণত ঘুমোতে যাওয়ার সময় অনেক কিছু আমার মাথায় ঘোরে। যেমন উইকেট নেওয়া বা রান করা। গত দু’বছর ধরে সে রকম কোনও স্মৃতি ভেসে আসছিল না। তখনই বুঝতে পেরেছিলাম এ বার অন্য পথ নেওয়া দরকার।”

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, আইপিএল-এ খেলবেন অশ্বিন। এই নিয়ে তিনি বলেন,” এখনই কোনও পরিকল্পনা নেই। একটু আরাম করতে চাই। তবে চুপচাপ বসে থাকার ছেলে নই। সিএসকে-র হয়ে খেলতে নামব। যদি দীর্ঘ দিন খেলতে পারি তা হলে অবাক হবেন না। ক্রিকেটার অশ্বিন এখনও শেষ হয়ে যায়নি। তবে ভারতীয় ক্রিকেটার হিসাবে অশ্বিনের যাত্রা শেষ হয়েছে।”

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...