Saturday, April 4, 2026

তৃণমূলের পরে কংগ্রেস, আম্বেদকর-মন্তব্যের জেরে শাহর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ খাড়্গের

Date:

Share post:

বি আর আম্বেদকরকে নিয়ে সংসদে অপমানজনক মন্তব্যের জের। তৃণমূলের পরে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে স্বাধিকারভঙ্গে নোটিশ আনলেন কংগ্রেস (Congress) সাংসদ তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। বৃহস্পতিবার, রাজ্যসভার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন কংগ্রেস সভাপতি।
আরও খবর: আম্বেদকরকে অবমাননা, তৃণমূলের লড়াইকে কুর্নিশ বাবাসাহেবের নাতির

মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান-বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এখন এক ফ্যাশন হয়েছে- অম্বেদকর, অম্বেদকর, অম্বেদকর, অম্বেদকর…। এত বার যদি ভগবানের নাম নিত তবে সাত জন্ম স্বর্গবাস হত।“ কংগ্রেসকে খোঁচা দিয়ে শাহ বলেন, “১০০ বার অম্বেদকরের নাম নেওয়া হয়, কিন্তু জওহরলাল নেহরুর সঙ্গে অম্বেদকরের অনেক বিষয়ে মতপার্থক্য হয়। যার জেরে নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয় তাঁকে।“ বুধবার, শাহের ‘ফ্যাশন’ মন্তব্যের তীব্র বিরোধিতা করে কংগ্রেস। সংসদের দুই কক্ষেই এই নিয়ে হট্টগোল শুরু করেন দলীয় সাংসদেরা। মন্তব্যের জন্য অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষমার দাবি করে মুলতুবি প্রস্তাবও আনা হয়। অমিত শাহের মন্তব্যের জন্যে তাঁর বিরুদ্ধে ১৮৭ নম্বর ধারা অধীন স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। শাহের মন্তব্যের তীব্র বিরোধিতা করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন, তৃণমূলের পথ ধরে শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন খাড়্গে (Mallikarjun Kharge)। তাঁর কথায়, অবমাননাকর মন্তব্য, দুর্ব্যবহার বা এমন আচরণ যা সংসদের সঙ্গে যুক্ত কারও অসম্মান হয়- সবগুলিই স্বাধিকার ভঙ্গের শামিল।

Related articles

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...