Friday, June 26, 2026

‘খাদান’ দেখতে না পেলে আমাকে জানান, রণংদেহি মেজাজে অভিনেতা দেব!

Date:

Share post:

হাতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই, অথচ বাংলার বুকে মুক্তি পাওয়ার জন্য হল পাচ্ছে না বাংলা সিনেমাই (Bengali movie)! অন্য ভাষার ছবির গুঁতোয় আবারও সেই হলে শো পাওয়া নিয়ে সমস্যা। এবার ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে হল মালিকদের এক হাত নিলেন অভিনেতা প্রযোজক দেব (Dev)। জানিয়ে দিলেন কেউ যদি নিকটবর্তী সিনেমা হলে ‘খাদান’ (Khadaan)দেখার সুযোগ না পান, তাহলে সরাসরি তাঁকে জানাতে। যা ব্যবস্থা নেওয়ার তিনিই নেবেন। কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন সুপারস্টার।

গত কয়েকদিন ধরে চার চারটে বড় বাংলা সিনেমার ( খাদান, সন্তান, চালচিত্র, ৫ নম্বর স্বপ্নময় লেন) হলে (Hall ) মুক্তি পাওয়া নিয়ে একাধিক সমস্যার কথা শোনা যাচ্ছে। ডিসেম্বের দেবের (Dev)ছবির একটা আলাদা উন্মাদনা রয়েছে। গত কয়েকদিন ধরে যেভাবে গোটা বাংলা জুড়ে ‘খাদান’ সিনেমার প্রচার করেছেন অভিনেতা, তাতে দর্শকের বহু প্রত্যাশিত এই সিনেমা দেখার সুযোগ থেকে যাতে কেউ বঞ্চিত না হন সেদিকে সজাগ দৃষ্টি দিয়েছেন তিনি। সিনেমার অগ্রিম বুকিং শুরু হতেই ‘পুষ্পা টু’ ম্যাজিক দেব-যিশুর কেমিস্ট্রির সামনে ব্যাকফুটে। তৈরি হচ্ছে নতুন ট্রেন্ড, হইহই করে বিকোচ্ছে টিকিট। রিলিজের ৪৮ ঘণ্টা আগে অগ্রিম বুকিং শুরু করতে না পারায় বুধবার বেজায় চটে গিয়েছিলেন দেব (Dev)। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। হল মালিক কিংবা সিনে পরিবেশকদের ভূমিকায় যে সাংসদ-অভিনেতা বেশ অসন্তুষ্ট, তাঁর পোস্টে সেই ক্ষোভের আঁচই মিলেছিল। তবে টিকিট বুকিং শুরু হলেও সিনেমা হল পাওয়া নিয়ে যথেষ্ট বিরক্ত অভিনেতা। উত্তর এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে প্রায় সবকটা প্রেক্ষাগৃহেই ‘খাদান’ (Khadaan) একটি বা দুটি করে শো পেয়েছে। কিন্তু গোটা বাংলা জুড়ে ছবিটা একদমই সেরকম নয়। তাই এদিন ফেসবুক পোস্টে সুপারস্টার প্রযোজক তথা অভিনেতা লিখেছেন, “খাদান (Khadaan) আগামিকাল মুক্তির জন্য প্রস্তুত। যদি আপনাদের কাছের সিনেমা হলে এই ছবিটি না এসে থাকে, তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানান আমরা তার যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।”

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...