Friday, June 26, 2026

‘অপমানিত হতে হচ্ছিল ওকে’, অশ্বিনের অবসরের পরই বিস্ফোরক মন্তব্য তাঁর বাবার

Date:

Share post:

অসম্মান সহ্য করতে না পেরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন। ছেলের অবসরের পরের দিন এমনটাই বোমা ফাঁটালেন অশ্বিনের বাবা। গতকালই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন। বর্ডার-গাভাস্কর ট্রফির মাঝেই ক্রিকেটকে বিদায় জানান ভারতের তারকা ক্রিকেটার। আর তারপর দিনই বিস্ফোরক মন্তব্য অশ্বিনের বাবার।

এদিন এক সাক্ষাৎকারে অশ্বিনের বাবা বলেন,” একেবারে শেষ মুহূর্তে এসে আমরা জানতে পারি ও অবসর নিতে চলেছে। অবসর নেওয়া একেবারেই ওর নিজস্ব সিদ্ধান্ত। সেটা নিয়ে আমরা কিছু বলতে পারি না। ১৪-১৫ বছর ধরে ভারতের জার্সিতে খেলেছে, সেটা হঠাৎ পালটে গেলে শক তো লাগবেই। তবে এমন কিছু ঘটতে পারে আন্দাজ করেছিলাম। দিনের পর দিন অপমানিত হতে হচ্ছিল ওকে। আর কতদিন সহ্য করবে? তাই নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।“

বর্ডার-গাভাস্কর ট্রফি চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন অশ্বিন। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্রয়ের পর আচমকাই অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক সম্মেলনে হাজির হন তিনি। অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে অবসর ঘোষণা করেন অশ্বিন। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএল-এ খেলবেন অশ্বিন।

আরও পড়ুন- মেলবোর্নে পৌঁছে সাংবাদিকের সঙ্গে বিতর্কে জড়ালেন কোহলি, ভাইরাল ভিডিও, কিন্তু কেন ?

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...