Friday, April 3, 2026

সতর্ক রাজ্য! এবার গঙ্গাসাগর মেলার নজরদারি চালাবে ইসরো- নাসা

Date:

Share post:

এবার গঙ্গাসাগর মেলার ওপর নজর রাখবে ইসরো এবং নাসা| বর্তমানে যে পরিস্থিতি তার পরিপ্রেক্ষেতেই এই সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রে খবর। পার্শবর্তী দেশ বাংলাদেশের ঘটনার প্রেক্ষিত যে পরিস্থিতি কে তৈরী করেছে তাতে করে পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে এই রাজ্যে বাংলাদেশের লোকেরা ঢুকে পড়তে পারে তার ফলেই আগে থাকতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসরো এবং নাসার কাছে জিপিএসের মাধ্যমে নজরদারি করার অনুরোধ জানিয়েছেন। এখন এই জিপিএস ট্র্যাকিং করতে গেলে এই ক্ষেত্রে ইসরোর সাহায্য নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।

কদিন আগেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে যে জরুরী বৈঠক ডেকেছিলেন সেখানেই তিনি এই উষ্মা প্রকাশ করেছিলেন। পাশাপাশি গঙ্গাসাগর মেলা প্রতিবছরের মতোই এবারও হবে কিন্তু এবার নিরাপত্তার কড়াকড়ি যে পর্যায়ে থাকবে তার একটা ধারণা মোটামমুটি ভাবে তৈরী করে দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। বিশেষ করে গোটা রাজ্যজুড়েই গঙ্গাসাগর মেলার সময় কড়া নিরাপত্তা থাকবে। কিন্তু গঙ্গাসাগরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার সিদ্ধান্ত এখন থেকেই নেওয়া হয়েছে। তার কারণ, যেভাবে দিনের পর দিন নাশকতামূলক কাজকর্ম বেড়ে চলেছে তারজন্য এখন থেকেই কড়া নজরদারির দরকার। ফলে গঙ্গাসাগর মেলার সময় যাতে কোনোরকম অসুবিধা না হয় তাই এখন থেকেই তার প্রস্তুতি সেরে রাখতে চাইছে রাজ্য প্রশাসন। এখন দেখার বিষয় একটাই, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে ইসরো কতটা এগিয়ে আসে জিপিএস ট্র্যাকিং-এর এই গুরুত্বপূর্ণ কাজ করতে।

আরও পড়ুন- রবি মরশুমে ফসলের উৎপাদন বাড়াতে আরও বেশি জমিতে জল সরবরাহের পরিকল্পনা রাজ্যের

_

_

_

_

_

_

_

_

_

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...