Friday, June 26, 2026

মধ্যপ্রদেশে হাসপাতালে একটি অক্সিজেন সরবরাহ পাইপ চুরি, কপালজোড়ে রক্ষা ২০ নবজাতক

Date:

Share post:

মধ্যপ্রদেশের রাজগড় জেলা হাসপাতালে একটি অক্সিজেন সরবরাহ পাইপ চুরির ফলে নবজাতকদের এনআইসিইউ ইউনিটে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়েছে।১২টি শিশু শ্বাসকষ্টে ভুগছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

জানা গিয়েছে, চুরি হওয়া পাইপ ১০ থেকে ১৫ ফুটের একটি তামার পাইপ। এনআইসিইউতে অক্সিজেন সরবরাহের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।সরবরাহ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে, ইউনিটের নবজাতকরা কাঁদতে শুরু করে। মেডিকেল কর্মীদের জরুরী ভিত্তিতে সতর্ক করে।চিকিৎসা কর্মীরা দ্রুত একটি জাম্বো অক্সিজেন সিলিন্ডারকে সিস্টেমের সঙ্গে সংযুক্ত করেন।ফলে এ যাত্রায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রাজগড়ের চিফ মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার ডাঃ কিরণ ওয়াদিয়া জানিয়েছেন যে অক্সিজেন সরবরাহ ফের দ্রুত চালু করা সম্ভব হয়েছে। উচ্চ কর্তৃপক্ষকে ঘটনাটি সম্পর্কে জানানো হয়েছে। কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছেন এবং ব্যাকআপ সিস্টেম থাকায় কোনও প্রাণহানি হয়নি।ঘটনার সময় ২০ নবজাতককে এনআইসিইউতে চিকিৎসা করা হচ্ছিল। এদের মধ্যে ১২ জন অক্সিজেনের উপর নির্ভরশীল ছিল।ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সেই কারণে নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...