Saturday, April 4, 2026

আজ পার্ক স্ট্রিটে ক্রিসমাস কার্নিভালের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দেখতে দেখতে বছর শেষ। নতুন বছরকে স্বাগত জানাবার আগে বড়দিনের (Christmas Carnival) বড় আনন্দ উপভোগ করতে তৈরি বঙ্গবাসী। প্রত্যেকবারের মতো এবারেও কেক, পেস্ট্রি, রকমারি খাবার আর আলোর মালায় সেজে উঠেছে কলকাতার পার্ক স্ট্রিট চত্বর (Park Street)। আজ বিকেল সাড়ে চারটে নাগাদ অ্যালেন পার্কে কলকাতা ক্রিসমাস কার্নিভালের (Kolkata Christmas Carnival ) উদ্বোধন করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উৎসব চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত। রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তথ্য সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen), আর্চ বিশপ অফ ক্যালকাটার মোস্ট রেভারেন্ট টমাস ডিসুজা-সহ বিশিষ্টরা। নবান্ন (Nabanna) সূত্রে জানা যাচ্ছে, এদিন পার্ক স্ট্রিট থেকে ভার্চুয়ালি বো ব্যারাকে ক্রিসমাসের আলোকসজ্জা এবং দার্জিলিংয়ের মেলো টি ফেস্টের উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী (CM)।

রাজ্য সরকারের (Government of West Bengal) তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে আয়োজিত এই শীতকালীন উৎসব ঘিরে উন্মাদনা চোখে পড়ার মতো।শহরের এই এলাকায় বড়দিনে উদযাপন যেন হার মানায় বিদেশের ক্রিসমাস সেলিব্রেশনকেও। প্রত্যেক বছরের মতো এবারও ২৪ ও ২৫ ডিসেম্বর জনসাধারণের জন্য বন্ধ থাকবে অ্যালেন পার্ক। ২৩ তারিখ থেকে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...