Wednesday, June 24, 2026

শর্তসাপেক্ষে মেট্রো চ্যানেলে চিকিৎসকদের ধর্নার অনুমতি কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

চিকিৎসকদের ধর্নার অনুমতি দেওয়ার পাশাপাশি বেশ কিছু শর্ত দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ধর্মতলার মেট্রো চ্যানেলেই ধর্না দিতে পারবেন চিকিৎসকেরা। ধর্নার অনুমতি দেওয়া হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সকে (Joint Platform of Doctors)। আদালত জানিয়েছে, ধর্মতলার ডোরিনা ক্রসিং থেকে অন্তত ৫০ ফুট ছেড়ে ধর্নায় (sit in demonstration) বসতে পারবেন চিকিৎসকেরা। কিন্তু একসঙ্গে ২০০-২৫০ জনের বেশি সেখানে জমায়েত করতে পারবেন না। ধর্না চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।

আদালত বৃহস্পতিবারই মৌখিক ভাবে (verbally) ধর্মতলায় ডাক্তারদের ধর্নার অনুমতি দিয়ে দিয়েছিল। উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার শুনানি ছিল। শুক্রবার আদালত জানিয়েছে, ধর্না চলাকালীন ২০০-২৫০ জনের বেশি লোকের জমায়েত হয়ে গেলে পুলিশের (Kolkata Police) সঙ্গে আলোচনা করতে হবে চিকিৎসকদের। ধর্নামঞ্চ থেকে কোনও অবমাননাকর মন্তব্য (derogatory comments) করা যাবে না। উৎসবের মরশুম চলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এমন কিছু করা যাবে না।

বৃহস্পতিবার আদালত মৌখিক ভাবে ধর্নার অনুমতি দিলেও শুক্রবার সকালে ফের আপত্তি তোলে রাজ্য। ফলে ধর্না নিয়ে জটিলতা তৈরি হয়। রাজ্যের সাফ কথা, ২৪ এবং ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ধর্মতলা এলাকায় ভিড় থাকে। তার মাঝে মেট্রো চ্যানেলে (Metro Channel) চিকিৎসকরা ধর্নায় বসলে সমস্যা হবে। বিকল্প হিসাবে রাজ্য ওয়াই চ্যানেলে (Y Channel) ধর্নার প্রস্তাব দিয়েছিল।

যদিও বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, গতকাল কর্মসূচির মৌখিক অনুমতি দেওয়া হয়েছিল। কর্মসূচির জন্য চিকিৎসকরা মানসিক প্রস্তুতি নিয়েছেন। এই অবস্থায় রাজ্যের আপত্তি করা ঠিক নয়। সাত ফুট উঁচু গার্ডরেল করে দিন। তার মধ্যে সকলে থাকবেন। বাইরের কাউকে সেখানে থাকার অনুমতি দেওয়া হবে না। ২৪ এবং ২৫ তারিখ বাইরের কাউকে ধর্নাস্থলে যেতে নিষেধ করা হোক, এমন নির্দেশও দিয়েছেন বিচারপতি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...