Wednesday, June 24, 2026

হরিয়ানার চারবারের মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালার প্রয়াণ

Date:

Share post:

প্রয়াত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালা (Omprakash Choutala)। শুক্রবার গুরুগ্রামে (Gurugram) তাঁর নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৯ বছর।

আজ সকালে গুরুগ্রামে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের (আইএনএলডি) (IMLD) নেতা তথা হরিয়ানার (Haryana) জাঠ রাজনীতিকে জাতীয় স্তরে তুলে আনার অন্যতম মহীরুহ ছিলেন তিনি।

চৌটালার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ শোকজ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নায়েব সাইনি (Nayab Singh Saini)। হরিয়ানার সিরসা জেলার চৌটালা গ্রামে ১৯৩৫ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন ওম প্রকাশ চৌটালা ৷ চৌধুরি দেবীলাল হরিয়ানার মুখ্যমন্ত্রী ও দেশের উপ-প্রধানমন্ত্রী (Deputy Prime Minister) ছিলেন৷ বাড়ির রাজনৈতিক পরিবেশে তাঁর বেড়ে ওঠা ৷

বিধানসভা নির্বাচনে ৭ বার জয়ী হন চৌটালা (Omprakash Choutala)। ১৯৮৯ সাল থেকে ৪ বার মুখ্যমন্ত্রীও হন তিনি ৷ মৃত্যুর আগে পর্যন্ত সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০০৮ সালে জুনিয়র বেসিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হন চৌটালা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...