Monday, April 6, 2026

অ্যাওয়ে ম্যাচে হার মোহনবাগানের, গোয়ার কাছে হারল ১-২ গোলে

Date:

Share post:

টানা পাঁচ জয় হল না মোহনবাগান সুপার জায়ান্টের। এদিন অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়ার কাছে ২-১ গোলে হারল জোসে মোলিনার দল। বাগানের হয়ে একমাত্র গোল দিমিত্র পেত্রাসোসের। ম্যাচ হারলেও শীর্ষে থাকলেও মোহনবাগান। ১২ ম্যাচে ২৬ পয়েন্ট বাগানের। মোহনবাগান শেষ ম্যাচ হেরেছিল সেপ্টেম্বর মাসে বেঙ্গালুরুর বিরুদ্ধে। তারপর জোড়া ডার্বিসহ একাধিক ম্যাচ জিতেছে মোলিনার দল। গতম্যাচে কেরালাকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছিলেন আলবার্তো রদ্রিগেজরা।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে ম্যাচের ১২ মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে যায় গোয়া। গোয়ার হয়ে গোলটি করেন ব্রিসন ফার্নান্দেজ। এরপর পালটা আক্রমণে ঝাঁপায় মোলিনার দল। তবে প্রথমার্ধে গোলের দরজা খুলতে পারেনি মোহনবাগান। যার ফলে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকে সবুজ-মেরুন।

তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় মোলিনার দল। এরই মধ্যে সমতা ফেরায় মোলিনার দল। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান পেত্রাতোস। তবে এরই মধ্যে ফের গোল হজম করে মোহনবাগান। রক্ষণভাগকে বোকা বানিয়ে হেডে গোল করে যান সেই ব্রিসন। এরপর আক্রমণ চালায় মোলিনার দল। তবে সমতা ফেরাতে পারেনি মোহনবাগান।

আরও পড়ুন- কিশোরীর বোলিং-এ মুগ্ধ সচিন, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...