Saturday, April 4, 2026

নিজের কথা ও সুরে বড়দিনের গান শেয়ার করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আত্মপ্রকাশেই মন ছুঁয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান। এবার বড়দিনকে সামনে রেখে গান লিখেছেন মুখ্যমন্ত্রী। সুরও করেছেন তিনিই।

বৃহস্পতিবার অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে নিজেই এ-খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় গানটি পোস্ট করেছেন। গানের লিঙ্ক শেয়ার করে সকলের উদ্দেশে তিনি লিখেছেন, এই বছরে আমার লেখা ক্রিসমাসের গান ‘বিশ্বপিতা’। গানটি গেয়েছেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী শ্রীমতী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। আমি আশা করছি, এই গানটি আপনাদের সকলের ভাল লাগবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভালের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে মুখ্যমন্ত্রীর গান ‘শক্তির দীপ এনো ঘরে ঘরে/তুমি প্রভু এসো হৃদয় জুড়ে’ শুনলেন সকলে। গান শেষের পর বহে যায় করতালির ঝড়। এরপর মুখ্যমন্ত্রী লিঙ্ক শেয়ার করার পরই গানটি মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন- দলবিরোধী কাজে কড়া পদক্ষেপ তৃণমূলের, বহিষ্কার ২ তৃণমূল নেতা, সাসপেন্ডের পরে গ্রেফতার তরুণ

_

_

_

_

_

_

_

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...