Wednesday, June 24, 2026

বেনিয়াপুকুরের গেস্ট হাউস থেকে অস্ত্র-সহ গ্রেফতার ২!

Date:

Share post:

খাস কলকাতায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুই ভিন রাজ্যের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে বেনিয়াপুকুরের (Beniapukur) এক গেস্ট হাউস থেকে দুজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এস টি এফ (STF, Kolkata Police)। আরও একজনের খোঁজে তল্লাশি চলছে। এজেসি বোস রোডের ১৮১/এ ঠিকানার একটি হোটেলের ৯ নাম্বার রুম থেকে বিহারের দুই বাসিন্দা-সহ দুটি নাইন এমএম পিস্তল এবং ১৮ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে খবর। কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো এবং এর নেপথ্যে কী পরিকল্পনা ছিল তার তদন্তে গোয়েন্দারা। যে ব্যক্তি এই দুজনকে গেস্ট হাউসে নিয়ে এসেছিলেন তিনি কি মিডলম্যান নাকি বেআইনি অস্ত্র কারবারি তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এর সঙ্গে আর কারা কারা যুক্ত খতিয়ে দেখছে পুলিশ (KP)। ধৃত রাহিশ কুমার এবং মিরাজ মালিককে এদিন ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...