Saturday, April 4, 2026

নেপাল ভুটান নয়, বাংলাদেশ সীমান্তই মাথাব্যাথার কারণ: স্পষ্ট করে দিলেন শাহ

Date:

Share post:

প্রকাশ্যে বাংলাদেশকে সতর্ক করার পরেও সেখানে ভারত বিরোধী হুঁশিয়ারি নিয়ে বিরাম নেই। তবে তার থেকেও বড় সমস্যা যে অনুপ্রবেশ, ইঙ্গিতে তা বুঝিয়ে দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নেপাল-ভুটান সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকা সত্ত্বেও এসএসবি (SSB) নিরাপত্তা দিতে সক্ষম ও শাহী প্রশংসা কুড়িয়ে নেয়। অন্য দিকে এসএসবির প্রতিষ্ঠার দিনে ভারত বাংলাদেশ সীমান্ত নিরাপত্তায় বরাদ্দ ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রীর।

শুক্রবার সশস্ত্র সীমা বল (SSB) বাহিনীর প্রতিষ্ঠা দিবসে শিলিগুড়িতে এসএসবির অনুষ্ঠানে যোগদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকেই ত্রিপুরার আগরতলা (Agartala) ও বাংলার পেট্রাপোল (Petrapole) সীমান্তে সীমান্ত রক্ষী বাহিনীর (BSF) আবাসন তৈরির জন্য ৫৫ কোটি টাকার পরিকল্পনার কথা জানান। এসএসবি-র পরিচালনার সুবিধায় আটটি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস মধ্যেই আলাদাভাবে জায়গা করে নেয় ভারত বাংলাদেশ সীমান্ত।

সেই সঙ্গে অমিত শাহ দাবি করেন ভারত নেপাল ও ভারত ভুটান সীমান্ত রক্ষায় এসএসবি-ই যথেষ্ট। তাদের সাফল্যের তালিকা তুলে ধরতে গিয়ে শাহ উল্লেখ করেন তিন বছরে ১১০০ অনুপ্রবেশকারীকে গ্রেফতার ও ১০০০ একরের বেশি জমি দখলমুক্ত করার খতিয়ান। পাচারের আগে ৮০১ একজনকে উদ্ধার করেছে এসএসবি, যার মধ্যে ২৩১টি নাবালক নাবালিকাও রয়েছে, উল্লেখ করেন অমিত শাহ।

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...