Friday, April 3, 2026

আর জি কর-কাণ্ডকে ‘ব্যবহার’ করে রাজনীতি! নাম না করে CPIM-কে খোঁচা SUCI-এর

Date:

Share post:

আর জি কর-কাণ্ডকে ‘ব্যবহার’ করেছে ক্ষমতালোভী রাজনৈতিক দল। অভয়ার মৃত্যুর প্রতিবাদে আন্দোলন নিয়ে নাম না করে সিপিএমকে নিশানা করল এসইউসিআই। শুক্রবার রাজ‌্য দফতরে সাংবাদিক বৈঠক থেকে এই অভিযোগ করেন SUCI-এর রাজ‌্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য (Chandidas Bhattacharjee)। আর জি কর-কাণ্ডে ন‌্যায় বিচারের দাবি এবং সমস্ত জনবিরোধী নীতির বিরুদ্ধে রাজ‌্যব‌্যপী আন্দোলন সংগঠিত করতে ২১ জানুয়ারি মহামিছিলের ডাক দিয়েছে এসইউসিআই। হেদুয়া থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিল হবে।

এদিন নাম না করে সিপিএমকে নিশানা করে আরেক বান্দা এসইউসিআই। তাদের অভিযোগ, যারা নির্বাচনকেন্দ্রিক ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে নিজেদের সঁপে দেয়। নির্বাচনী স্বার্থে তারাই গিয়েছিল অভয়ার মঞ্চে। আরজিকর আন্দোলনে ঢুকে বাম এবং অতি বাম এবং দলগুলি যে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চেয়েছিল সেই অভিযোগ করেছে শাসকদল তৃণমূলও। এদিন তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রতিবাদে গণআন্দোলনের মঞ্চে সিপিএম নেতাদের উপস্থিতি নিয়ে সমালোচনা করেন এসইউসিআইয়ের রাজ‌্য সম্পাদক চণ্ডীদাস। আর জি কর নিয়ে রাজনীতির পতাকা বিহীন আন্দোলনের মঞ্চে মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীদের যাওয়াও ঠিক হয়নি বলে মত এসইউসিআই নেতৃত্বের।

এর পাশাপাশি তদন্তে সিবিআইয়ের ব্যর্থতা নিয়ে অভিযোগ তোলেন এসইউসিআই নেতৃত্ব। তাঁদের মতে, আর জি কর কাণ্ডে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সিবিআই নব্বই দিনে চার্জশিট দিতে না পারায় সকলে হতবাক। অভয়ার বাবা-মা সিবিআই চাইলেও তাঁরা বিচারবিভাগীয় তদন্ত চেয়েছিলেন বলে জানান চণ্ডীদাসরা। এদিন সাংবাদিক বৈঠকে ছিলেন প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল, প্রাক্তন বিধায়ক তরুণ নস্কর, সুব্রত ভৌমিক, অশোক সামন্ত, মৃদুল সরকার-সহ SUCI-এর কেন্দ্রীয় ও রা‌জ‌্য নেতৃত্ব।

আরও পড়ুন- বরাদ্দ হচ্ছে ১০ কোটি! স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে আরও শক্তিশালী করতে উদ্যোগী রাজ্য

_

_

_

_

_

_

_

_

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...