Saturday, April 4, 2026

দমকলের ১৫ ইঞ্জিনের চেষ্টায় তপসিয়ার আগুন নিয়ন্ত্রণে, পুড়ে ছাই ১২০ ঝুপড়ি

Date:

Share post:

আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই তপসিয়ার বস্তির সব কটি ঝুপড়ি।প্রায় ১২০ টি ঝুপড়ির কোনও কিছুই অবশিষ্ট নেই। শুক্রবার সকালে আগুন লাগে তপসিয়ার ওই বস্তিতে। ঘটনাস্থলে যায় দমকলের ১৫টি ইঞ্জিন।  পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ।দমকল সূত্রে জানা গিয়েছে, এলাকা ঘিঞ্জি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে ওই বস্তিতে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে যায় আকাশ। যে বস্তিতে আগুন লাগে তার পাশে একটি বহুতলও রয়েছে।জানা গিয়েছে, বস্তি এলাকায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

বহু ঝুপড়ি  থেকে  সিলিন্ডার ফাটার শব্দ শোনা গিয়েছে।সব ঝুপড়ির কোনও কিছুই আর নেই। তবু আগুন নিয়ন্ত্রণে আসার পরও, সামান্য কিছু খুঁজে পাওয়ার আশায় বাসিন্দাদের দেখা যায় ছাই সরিয়ে দেখার চেষ্টা করছেন। বস্তির এক বাসিন্দা বলেন, আগুন কিভাবে লেগেছে বলতে পারব না। কিন্তু ওই সময় অধিকাংশ ঘরে রান্না হচ্ছিল।আগুনের শিখা ও ধোঁয়া বহু দূর থেকে দেখা যাচ্ছিল।

দমকল পৌঁছনোর আগেই অবশ্য স্থানীয় লোকজন খাল থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকল আসতে কেন এত দেরি, সেই প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছেন কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট জানা যায়নি।  বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারা।প্রায় দু-ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।দমকল আধিকারিকরা জানিয়েছেন, ঝুপড়ির ভেতর কেউ আটকে নেই। সকলেই নিরাপদে বেরিয়ে এসেছেন। তবে আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...