Saturday, March 14, 2026

অবসরের পর কারা ফোন করেছিলেন অশ্বিনকে? সোশ্যাল মিডিয়ায় জানালেন নিজেই

Date:

Share post:

গাব্বায় বর্ডার-গাভাস্কর তৃতীয় টেস্ট ড্র হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন। আগামীর জন্য এরপর অশ্বিনকে শুভেচ্ছা জানান সচিন তেন্ডুলকর থেকে হরভজন সিংরা। আর এবার নিজের কল লিস্ট সোশ্যাল মিডিয়ায় দেখালেন অশ্বিন। জানালেন অশ্বিনের অবসরের পর কারা কারা তাঁকে ফোন করেছিলেন। যেখানে দেখা যাচ্ছে সচিন তেন্ডুলকর থেকে কপিল দেব, সবাই অশ্বিনকে করেছিলেন ফোন।

এদিন অশ্বিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘২৫ বছর আগে আমাকে এক জন স্মার্টফোন ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন। ভারতীয় দলের ক্রিকেটার হিসাবে শেষ দিনেও তিনি আমাকে ফোন করেছিলেন। তাঁর ফোন পেয়ে আমার প্রায় হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয়েছিল। আমার ফোনের সে দিনের কল লগে জ্বল জ্বল করছে সচিন তেন্ডুলকর এবং কপিল দেবের নাম। ধন্যবাদ সচিন পাজিকে। কপিল পাজি আশীর্বাদ করবেন।“

বর্ডার-গাভাস্কর ট্রফি চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন অশ্বিন। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্রয়ের পর আচমকাই সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মার সঙ্গে হাজির হন তিনি। অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে অবসর ঘোষণা করেন অশ্বিন। তবে আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও আইপিএলএ খেলবেন তিনি।

আরও পড়ুন- আজ বাগানের সামনে গোয়া, তিন পয়েন্ট লক্ষ্য বাগান কোচের

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...