Tuesday, April 14, 2026

ছেলের খেলা দেখতে নাকি টিকিট কেটে ফেলেছিলেন অশ্বিনের বাবা : সূত্র

Date:

Share post:

ছেলের খেলা দেখতে নাকি টিকিট কেটে ফেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিনের বাবা। বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ দুই টেস্ট দেখতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল অশ্বিনের বাবা রবিচন্দ্রনের। কিন্তু ছেলের হঠাৎ অবসরে সবটাই নাকি বদলে যায়। এমনটাই খবর এক সর্বভারতীয় সংবাদমাদ্যমের।

গাব্বায় টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের এই অবসরের সিদ্ধান্ত নাকি জানতেনই না পরিবারের লোকজন। এই নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ দু’টি টেস্ট দেখতে যাওয়ার কথা ছিল অশ্বিনের বাবা রবিচন্দ্রনের। ছেলের সম্ভবত শেষ অস্ট্রেলিয়া সফরে মাঠে হাজির থাকতে চেয়েছিলেন তিনি। সব প্রস্তুতিও সারা হয়ে গিয়েছিল। মেলবোর্ন এবং সিডনি টেস্টের টিকিটও কেটেছিলেন তিনি। কিন্তু অশ্বিন হঠাৎ অবসর নেওয়ায় শেষ মুহূর্তে সেই টিকিট বাতিল করে দিয়েছেন রবিচন্দ্রন। জানা যাচ্ছে, অবসরের সিদ্ধান্ত সরকারি ভাবে ঘোষণার কিছু ক্ষণ আগে নাকি ফোনে পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়েছিলেন অশ্বিন। শোনার পর অশ্বিনের বাবা রবিচন্দ্রন ছেলেকে আরও এক বার ঠান্ডা মাথায় ভাবার অনুরোধও করেছিলেন সিদ্ধান্ত বদলের। কিন্তু অশ্বিন জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

এদিকে অশ্বিনের অবসরের পর বিস্ফোরক মন্তব্য করেন বাব রবিচন্দ্রন। তিনি বলেন, বার বার অপমানিত হয়ে অবসর নিতে বাধ্য হয়েছেন তাঁর ছেলে। বিতর্ক তৈরি হওয়ায় এবং পরিস্থিতি সামাল দিতে অশ্বিন তাঁর বাবাকে বিরক্ত না করার আর্জি জানিয়েছেন।

আরও পড়ুন- গোয়ার কাছে ম্যাচ হারলেও, দলের খেলায় খুশি বাগান কোচ মোলিনা

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...