Monday, April 6, 2026

ঘরের মাঠে ব্যাক টু ব্যাক জয় লাল-হলুদের, জামশেদপুরকে হারাল ১-০ গোলে

Date:

Share post:

ঘরের মাঠে ব্যাক টু ব্যাক জয় ইস্টবেঙ্গল এফসির। এদিন ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসিকে হারাল ১-০ গোলে। লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে একধাপ উপরে উঠল অস্কার ব্রুজোর দল। লাল-হলুদের সংগ্রহ ১৩ পয়েন্ট। তবে এদিন যেভাবে খালিদ জামিলের দলকে চেপে ধরেছিল ইস্টবেঙ্গল। তাতে লাল-হলুদ জিততে ৩ থেকে ৪ গোলে। ইস্টবেঙ্গলের একমাত্র গোলটি হয় দ্বিতীয়ার্ধে।

ম্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় ব্রুজোর দল। যার ফলে সুযোগ চলে আসে ইস্টবেঙ্গলের সামনে। দুরন্ত শট নেন আনোয়ার আলি। তবে তাঁর জোরাল শট ফিরে আসে। এরপর সহজ সুযোগ মিস করেন নন্দ কুমার। নন্দ একেবারে ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন। এরপর ফের আক্রমণে ঝাঁপায় ইস্টবেঙ্গল । তবে প্রথমার্ধে জালে বল জড়াতে পারেনি ব্রুজোর দল। যার ফলে প্রথমার্ধ থাকে গোলশূন্য। ‘

তবে দ্বিতীয়ার্ধ যেন আরও আক্রমণাত্মক খেলে লাল-হলুদ। যার ফলে ম্যাচের ৬০ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে গোলটি করেন দিয়ামানতাকোস। এরপর ফের সুযোগ চলে আসে লাল-হলুদের সামনে। তবে তা কাজে লাগাতে পারেননি ক্লেটন, পিভি বিষ্ণুরা।

আরও পড়ুন-ব্যাট হাতে দাপট অভিষেকের, বিজয় হাজারে ট্রফিতে দিল্লিকে হারাল ৬ উইকেটে 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...