Saturday, June 27, 2026

মেট্রো চ্যানেলে ডাক্তারদের ধর্নামঞ্চ ফাঁকা! ভিড় নেই দর্শকদেরও

Date:

Share post:

আদালত পর্যন্ত দৌড়ে অনুমতি মিলেছিল ধর্নার। কিন্তু শনিবার ধর্না শুরু হতে দেখা গেল মঞ্চ কার্যত ফাঁকা। আরও খালি মঞ্চের সামনের অংশ। এই জন সমর্থন নিয়েই না কি ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে ধর্না আন্দোলন।

শর্তসাপেক্ষে মেট্রো চ্যানেলে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সকে (Doctor) ধর্নার অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আদালত জানিয়েছে, ধর্মতলার ডোরিনা ক্রসিং থেকে অন্তত ৫০ ফুট ছেড়ে ধর্নায় বসতে পারবেন চিকিৎসকেরা। কিন্তু বেশি লোক তো দূরস্ত, সাকুল্যে ৫০জনের জমায়েতও হয়নি এদিন।

আর জি করের তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের তদন্ত করছে সিবিআই। ৯০দিন পরেই দুই অভিযুক্তর বিরুদ্ধে চার্জশিট জমা দিতে না পারায় তাঁরা জামিন পেয়েছেন। এই ঘটনা সিবিআইয়ের (CBI) উপর আস্থা হারিয়েছেন খোদ মৃতার মা-বাবা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে এই ধর্না কর্মসূচির ডাক দেয় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স (Doctor)। কিন্তু প্রশ্ন উঠছে, সিবিআইয়ের বিরুদ্ধে যখন অভিযোগ, তখন ডোরিনা ক্রসিং-এ ধর্না কেন! অবস্থান করতে হলে তা সিজিও কমপ্লেক্সের সামনে করার কথা।

রাজনৈতিক মহলের একাংশের মতে, বড়দিনের সময় ধর্মতলা চত্বরে ভিড় বেশি হয়। সেই কারণে লোক টানতেই এই প্রচেষ্টা। আর সেই অভিসন্ধি বুঝতে পেরেই হয়ত জন সমর্থন- যেটাকে আন্দোলনের মূল হাতিয়ার বলে দাবি করত ডাক্তারদের সংগঠন- সেই ভিড়ের দেখা নেই মেট্রো চ্যানেলে ধর্না মঞ্চের আশপাশে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...