Saturday, June 27, 2026

তপসিয়ার পরে নিউ আলিপুরে ঝুপড়িতে অগ্নিকাণ্ড! আগুন নেভাতে ময়দানে সেনা

Date:

Share post:

তপসিয়ার পর এ বার নিউ আলিপুর। দুর্গাপুর সেতুর নীচের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। পুড়ে গেল ওই বস্তির একের পর এক ঝুপড়ি। ঘটনাস্থলে দমকলের ১৬ টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। পাশেই রয়েছে একটি বেসরকারি হাসপাতাল। ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। রওনা দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসুও।

এ দিকে পাশেই রয়েছে আবার সেনা ছাউনি। আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকে। এ দিকে, দমকল কর্মীদের পাশাপাশি জওয়ানরাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। সেইখান থেকেই কোনওভাবে আগুন ধরে গিয়েছে।

এদিকে আগুনের জেরে ব্যপক আতঙ্ক ছড়ায় এলাকায়। দুর্গাপুর ব্রিজের উপর যাবতীয় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ব্রিজের উপর থেকে জল দেওয়া হচ্ছে। নীচে থেকেও জল দেওয়া হচ্ছে। প্রচুর ঝুপড়ি আগুনে একেবারে শেষ হয়ে গিয়েছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার সবরকম চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন- নামখানার মৌসুনি পর্যটন কেন্দ্র ভয়াবহ আগুন! ভস্মীভূত কটেজের বেশিরভাগ অংশই

_

_

_

_

_

_

 

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...