Saturday, June 27, 2026

চতুর্থ টেস্টের আগে বিপাকে বিরাট, পেলেন আইনি নোটিস

Date:

Share post:

সামনেই ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। আর তার আগে সমস্যায় ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। সময়টা ভালো যাচ্ছে না বিরাটের। প্রথম টেস্টে ব্যাট হাতে দাপট দেখালেও, তারপর আর রান পাননি কোহলি। আর এবার মাঠের বাইরেও সমস্যায় বিরাট। তাঁর পানশালাকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়িয়েছেন ভারতীয় ব্যাটার। মেলবোর্নে চতুর্থ টেস্টে নামার আগে আইনি নোটিস পেয়েছেন বিরাট।

বেঙ্গালুরুতে একটি পানশালার অন্যতম মালিক কোহলি। চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছেই রয়েছে সেই পানশালা। সূত্রের খবর, দমকল বিভাগের থেকে উপযুক্ত ‘নো অবজেকশন সার্টিফিকেট’ ছাড়াই রেস্তরাঁটি চলছে। যে কারণে সমাজকর্মী কুনিগাল নরসিংহমূর্তি ও এইচ এম ভেঙ্কটেশ অভিযোগ আনেন। সেই অভিযোগের ভিত্তিতে, বৃহত্তর বেঙ্গালুরুর মহানগর পালিকে (বিবিএমপি) নোটিস জারি করে। ২৯ নভেম্বর নোটিস জারি হলেও বিরাটের পানশালার তরফ থেকে কোনও উত্তর দেওয়া হয়নি। আর এই নিয়ে বিবিএমপি-র শান্তিনগরের বিভাগের স্বাস্থ্যদপ্তর থেকে জানানো হয়েছে, কোহলির পানশালাকে সাতদিনের সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে উপযুক্ত জবাব না এলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য এর আগেও বিতর্কে জড়ায় বিরাটের পানশালা। চলতি বছরেই অভিযোগ ওঠে পানশালাটি রাত দেড়টা পর্যন্ত খোলা ছিল। যেখানে বেঙ্গালুরুতে রাত একটার পর কোনও পানশালা খুলে রাখা নিষিদ্ধ।

আরও পড়ুন- অশ্বিনের অবসরে অভিমানী জাদেজা, দিলেন বিশেষ বার্তা

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...