Friday, June 26, 2026

ফের বিপুল জয়! এবার ভগবানপুরে সমবায় সমিতির নির্বাচনে বিজেপিকে উড়িয়ে দিল তৃণমূল

Date:

Share post:

সমবায় নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে একের পর এক ছক্কা মারছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি কয়েকদিন আগে কন্টাই কো-অপারেটিভ ব্যাংক ও তমলুক কৃষি সমবায় ব্যাংকে ব্যাপক জয়ের মুখ দেখেছে তৃণমূল। এবার বিজেপির শক্ত ঘাঁটি ভগবানপুরে সমবায় সমিতিতে বিপুল জয়ের মুখ দেখল তৃণমূল।

উল্লেখ্য, ভগবানপুর- ১ ব্লকের শটুপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির দীর্ঘদিন ধরে নির্বাচন আটকে ছিল। ফলে প্রশাসক দ্বারাই ওই সমবায়ের যাবতীয় কাজকর্ম চলছিল। এরপর নির্বাচন ঘোষণা হতেই বিজেপি এবং তৃণমূলের মধ্যে দ্বিমুখী লড়াই হয় এই সমবায়ে।

এই সমবায় সমিতির মোট আসন সংখ্যা ১২ টি। যার মধ্যে ৯ টি আসন দখল করেছে তৃণমূল। বাকি তিনটি আসন গেছে বিজেপির ঝুলিতে। শুক্রবার এই সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফল প্রকাশ হতে রাত গড়ায়। শুক্রবার রাতে নির্বাচনের ফল প্রকাশ হতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সবুজ আবিরের পাশাপাশি মিষ্টি মুখ চলে নেতাকর্মীদের মধ্যে। এই বিধানসভা বিজেপির দখলে। পাশাপাশি স্থানীয় ভগবানপুর গ্রাম পঞ্চায়েতেও তৃণমূল এবং বিজেপির মধ্যে টাই হয়ে যায়। ফলে উভয় রাজনৈতিক দল মিলে বোর্ড গঠন করে। হলে বিজেপির শক্ত ঘাঁটিতে যেভাবে তৃণমূলের বিপুল জয় উঠে গেল তাতে আগামী দিনে ব্যাপক সাফল্য বলে মনে করছে শাসক শিবির।

সমবায় সমিতির মোট ভোটার সংখ্যা ৫৫৬জন। যাদের মধ্যে ভোট দিয়েছেন ৫১৪ জন। স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ মণ্ডল জানিয়েছেন,“মানুষ বুঝতে পারছে বিজেপির দ্বারা উন্নয়ন সম্ভব নয়। তাই ক্রমে ক্রমে বিজেপি থেকে দূরে সরে যাচ্ছে মানুষ। বাংলার মা মাটি মানুষের সরকার যেভাবে মানুষের জন্য উন্নয়ন করেছে তাতে মানুষ তৃণমূলের ওপরেই ভরসা করছে। এই জয় আগামী দিনে আমাদের দলকে আরো শক্তিশালী করল।”

আরও পড়ুন- সব শহরের থেকে এগিয়ে কলকাতা: তিলোত্তমার প্রশংসায় অর্থনীতিবিদ প্রণয় রায়

_

_

_

_

_

_

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...