Thursday, June 25, 2026

বাংলাদেশে অস্থিরতায় সতর্ক শাহ, ত্রিপুরায় পরিযায়ীদের পরিচয়পত্রে জোর

Date:

Share post:

বাংলাদেশে ক্ষমতা বদলের পরে অস্থিরতার পরিবেশে বাংলার উপর চাপ বাড়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চাপ যে বেড়েছে তা হাড়ে হাড়ে টের পেয়েছে সীমান্ত রক্ষী বাহিনী (BSF)। কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন বহু বাংলাদেশি নাগরিক। এই একই চাপ বেড়েছে ত্রিপুরার (Tripura) উপরও। ফলে এবার ত্রিপুরা সফরে স্থানীয় ব্রু সম্প্রদায়ের (Bru tribals) পরিযায়ী মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সঠিক পরিচয়পত্র রাখার উপর জোর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

মিজোরামের (Mijoram) পরিযায়ী আদিবাসী গোষ্ঠী ব্রু সম্প্রদায়কে (Bru tribals) ত্রিপুরায় আশ্রয় দেওয়া হয়েছে। সেখানেই ব্রু জনজাতির ক্যাম্পে তাঁরা নিজেদের সংস্কৃতি ধারণ করে বসবাস করে। ত্রিপুরার পরিযায়ী হিসাবে তাঁদের ভারতীয় নাগরিকত্বের পাশাপাশি সব ধরনের সরকারি সুবিধাও দেওয়া হয়। তবে বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে যেভাবে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশের নাগরিক ও জঙ্গিরা ভারতে ঢুকে পড়ছে তাতে সতর্কতা বাড়ানো হয়েছে ত্রিপুরাতেও। স্বরাষ্ট্র মন্ত্রী নিজে ত্রিপুরার আগরতলা (Agartala) ও বাংলার পেট্রাপোল (Petrapole) স্থলবন্দরে সীমান্ত রক্ষী বাহিনীর কাজের সুবিধা ও নজরদারি জোরদার করার জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন।

এবার মিজো জনজাতি ব্রু ক্যাম্প (Bru camp) ঘুরে দেখলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেখানে জনজাতির মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের সচিত্র পরিচয় পত্র, রেশন কার্ড (ration card), আধার কার্ড (Aadhaar card) রাখার উপর জোর দেন। দেশের জনজাতির মানুষের পরিচয়পত্র নিয়ে সমস্যা না থাকলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হলে ত্রিপুরায় তা সহজেই ধরা পড়ার আশা স্বরাষ্ট্র মন্ত্রকের।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...