Tuesday, June 23, 2026

কোটি কোটি টাকার অনলাইন প্রতারণা! কেরল পুলিশের অভিযানে ধৃত বিজেপি নেতা

Date:

Share post:

একদিকে অনলাইন প্রতারণা নিয়ে সচেতনতা প্রচারে ময়দানে নেমেছেন খোদ প্রধানমন্ত্রী! অন্যদিকে সেই অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা। কোটি কোটি টাকার অনলাইন প্রতারণার জন্য রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে নদিয়ার কৃষ্ণগঞ্জের বিজেপি নেতা লিঙ্কন বিশ্বাসকে গ্রেফতার করল কেরল পুলিশ। সোমবার তাঁকে ট্রানজিট রিম্যান্ডে কেরল নিয়ে যান পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ, নদিয়ার এই বিজেপি নেতা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অনলাইনে ৪ কোটিরও বেশি টাকা তুলেছিল। তার প্রতারণা চক্রের জাল ছড়িয়েছিল ভিন রাজ্যেও। সম্প্রতি কেরলে তার নামে অভিযোগ দায়ের হয়৷ সোমবার নদিয়া পুলিশের সঙ্গে কেরল পুলিশের যৌথ অভিযান চলে কৃষ্ণগঞ্জ থানার চৌগাছা এলাকায় ওই বিজেপি নেতার বাড়িতে। সেখান থেকেই লিঙ্কন বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। তাকে ট্রানজিট রিমান্ডে কেরল নিয়ে গিয়েছে সে-রাজ্যের পুলিশ। গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় বিজেপি অভিযুক্ত নেতার দায় ঝেড়ে ফেলতে চাইছে। লিঙ্কনের সঙ্গে দলের সম্পর্ক অস্বীকার করে কলঙ্ক মুছে ফেলতে চাইছে বিজেপি। কিন্তু লিঙ্কন নদিয়ায় প্রথম সারির নেতাদের মধ্যে একজন৷ সেই সত্যি ঢাকবে কীভাবে বিজেপি৷

আরও পড়ুন- হাইব্রিড মডেলে হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে

_

_

_

_

_

_

_

_

_

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...