Tuesday, June 2, 2026

ইরান থেকেও অনুপ্রবেশ! নতুন তিন গ্রেফতারিতে প্রশ্ন স্বরাষ্ট্র মন্ত্রকের নজরদারিতে

Date:

Share post:

এবার খোঁজ মিলল ইরান থেকে আসা এক অনুপ্রবেশকারীর। সাম্প্রতিক বাংলাদেশ ইস্যুতে অনুপ্রবেশের আশঙ্কায় এতদিনে হঠাৎই তল্লাশিতে নেমেছে বিএসএফ (BSF) থেকে কেন্দ্রের একাধিক এজেন্সি। সেরকম তল্লাশিতেই উত্তর চব্বিশ পরগণা (North 24 Parganas) থেকে এবার ধরা পড়ল তিন অনুপ্রবেশকারী। ভারতের থাকার কোনও রকম বৈধ কাগজ না থাকায় তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে একজন ইরানের বাসিন্দা। সুদূর ইরান থেকেও কীভাবে অনুপ্রবেশ, এবার স্বরাষ্ট্র মন্ত্রকের নজরদারিতেই উঠছে প্রশ্ন।

উত্তর চব্বিশ পরগণার জল সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে প্রবেশের সময় তিনজনকে রবিবার রাতে গ্রেফতার করে বিএসএফ (BSF)। সামসেরনগরের সীমান্তে তিনজনকে গ্রেফতার করা হয়। অবৈধভাবে প্রবেশের সময় তাদের পরিচয়পত্র দাবি করা হলে তারা সঠিক পরিচয়পত্র (identity proof) দেখাতে পারেনি বলে দাবি বিএসএফের (BSF)। একজনের থেকে ইরানের (Iran) পরিচয়পত্র পাওয়া গিয়েছে। তার ভিসার (Visa) মেয়াদ শেষ হয়ে গিয়েছে বলেও জানা যায়।

পরিচয়পত্র ছাড়া ভারতে প্রবেশে উত্তর চব্বিশ পরগণার যে সীমান্তকে ব্যবহার করা হয়েছে তাতে ধৃতরা এতটাই সাবলিল যা থেকে বিএসএফের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। কালিন্দী নদী (Kalindi river) পেরিয়ে সহজে যাতায়াতের যে পথ অনুপ্রবেশকারীরা (illegal immigrant) বেছে নিয়েছে, সেখানে এতদিন কেন তৎপরতা দেখায়নি বিএসএফ, উঠেছে প্রশ্ন। সোমবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে (Basirhat Court) তোলা হয়। সেখানে জানা যায়, কাপড়ের ব্যবসায়ী হিসাবে উত্তর চব্বিশ পরগণার সামসেরনগর এলাকায় থাকত তারা।

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...