Tuesday, June 23, 2026

প্রয়াত পরিচালক শ্যাম বেনেগাল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দীর্ঘদিন অসুস্থ থাকা পরে প্রয়াত কিংবদন্তি চিত্র পরিচালক শ্যাম বেনেগল। বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ভারতীয় সিনেমার এই বিখ্যাত পরিচালক। সূত্রের খবর, সোমবার সন্ধে ৬টা ৩৯ মিনিটে মৃত্যু হয় তাঁর। মুম্বইয়ের ওখার্ড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিডনি সংক্রান্ত অসুখে ভুগছিলেন অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত হার মানলেন রোগের কাছে।

কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগালের মৃত্যুতে নিজের এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ”কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের মৃত্যুতে আমি শোকাহত। নিজের অবদানের সৌজন্যে তিনি ভারতীয় সিনেমার একটি স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন। নিজের কর্মের মাধ্যমে তিনি সমস্ত গুণগ্রাহীদের কাছে অত্যন্ত প্রিয় এবং প্রশংসিত ছিলেন। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা রইল।”

গত ১৪ ডিসেম্বর ৯০ বছরের জন্মদিন পালন করেন পরিচালক। ৭০ ও ৮০-র দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে তিনি উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। ‘মন্থন’, ‘অংকুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘নিশান্ত’-সহ বহু সিনেমা পরিচালনা করেছেন তিনি।

সিনেমার জগতে ভারতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন শ্যাম বেনেগাল। এছাড়াও পেয়েছেন ১৮টি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অর্থাৎ জাতীয় পুরস্কার।

আরও পড়ুন- প্রয়াত কিংবদন্তি চিত্র পরিচালক শ্যাম বেনেগল

_

_

_

_

_

_

_

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...