Saturday, June 20, 2026

অফিসে ডেকে ‘ফায়দা’! বিজেপি বিধায়ক ও সহযোগীদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের

Date:

Share post:

জমি হাতাতে বিধায়কের চাপ। শাসানি থেকে অপহরণ – কিছুই বাকি রাখেননি উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক। এবার আদালতের নির্দেশে বিধায়ক সত্যেন্দ্র সাক্যর (Satyendra Shakya) বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করল উত্তর প্রদেশ (Uttarpradesh) পুলিশ। বিশেষ এমপি এমএলএ আদালত (MP MLA Court) এই মামলা দায়েরের নির্দেশ দেয়। একদিকে ক্ষমতায় উঠে আসা বিজেপি নেতা বিধায়কদের প্রকৃত রূপ সামনে চলে এসেছে এই ঘটনায়। সেই সঙ্গে যোগীরাজ্যে নারী নিরাপত্তার চেহারাও প্রকাশ্যে এসেছে।

বদাউন (Badaun) জেলার বিসলি বিধানসভার বিধায়ক সত্যেন্দ্র সাক্য ও তার ভাইপোর বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ করেন এক মহিলা। মহিলার পরিবারের দাবি বাজারের থেকে অনেক কম দামে জমি জোর করে কেড়ে নিচ্ছিলেন বিজেপি বিধায়ক। প্রতিবাদ করায় তাঁদেরকে মিথ্যে মামলায় ভাসিয়ে দেওয়ার ভয় দেখান বিজেপি বিধায়ক। তাঁর স্বামীর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা (molestation case) দেওয়ারও ভয় দেখান।

এরপর একদিন জমি মামলার ফয়সালা করতে নিজের দফতরে ডেকে পাঠান মহিলাকে। সেই সময় বিধায়ক, তার ভাইপো এবং অন্যান্য কর্মীরা গণধর্ষণ করেন ওই মহিলাকে, এমনই অভিযোগ জানান তিনি। অভিযোগ নিয়ে উত্তর প্রদেশের এমপি এমএলএ আদালতের দ্বারস্থ হলে বিচারক মামলা দায়েরের অনুমতি দেন। এবং পুলিশকে মামলা নেওয়ার নির্দেশ দেন। এরপরই উত্তরপ্রদেশ পুলিশ বিজেপি বিধায়ক সত্যেন্দ্রর বিরুদ্ধে ধর্ষণের মামলার রুজু করে।

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...