Tuesday, June 23, 2026

বাংলার বাড়ি প্রকল্পের অভিযোগে জিরো টলারেন্স নীতি রাজ্যের! দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস

Date:

Share post:

বাংলার বাড়ি প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে কঠোর অবস্থান নিচ্ছে রাজ্য সরকার। এধরণের যেকোনো অভিযোগের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিতে সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নবান্ন। আবাস প্রাপকদের কাছ থেকে ঘুষ চাওয়া বা হুমকি দেওয়ার মত ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অভিযুক্ত যেই হোক না কেন, অভিযোগকারী যাতে নির্ভয়ে ও নিঃসঙ্কোচে অভিযোগ জানাতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। এই মর্মে সোমবার জেলা শাসকদের উদ্দ্যেশ্যে ৪ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে এই ধরনের কোনও অভিযোগ এলে পুলিশ সুপারকে অবগত করে সংশ্লিষ্ট থানার ওসিকে সঙ্গে সঙ্গে তৎপর হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অভিযোগকারী

উপভোক্তা যাতে নিঃসঙ্কোচে অভিযোগ জানাতে পারে প্রশাসনের তরফে সেজন্য তাদের উৎসাহ দিতে হবে। যাতে অভিযোগ জানাতে তাঁরা ভয় না পান। আবাস সংক্রান্ত অভিযোগ জানাতে জেলা স্তরে খোলা কন্ট্রোল রুমের নম্বর যাতে সব উপভোক্তার কাছে থাকে তাও নিশ্চিত করতে বলা হয়েছে। আবাস প্রকল্পের টাকা বিলির ক্ষেত্রে যাতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সুষ্ঠু সমন্বয় বজায় থাকে তার উপরেও জোর দিয়েছে নবান্ন। প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে নিয়মিত সমন্বয় বৈঠক আয়োজনের জন্য জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।

গত ১৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার সূচনা করেছিলেন।ইতোমধ্যেই সিংহভাগ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন। বাকিরাও এক দুদিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর যাবতীয় সমস্যা এড়াতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য পঞ্চায়েত দফতর। নির্দিষ্ট পোর্টালের মাধ্যমেই এই প্রকল্পের যাবতীয় কাজ করা হচ্ছে। অ্যাকাউন্টে টাকা ঢোকার সঙ্গে সঙ্গেই রাজ্যের তরফে প্রত্যেক উপভোক্তার মোবাইলে একটি করে এসএমএস পাঠানো হচ্ছে। কোনও উপভোক্তাকে হয়রানির শিকার হতে হয়নি বলে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন।

আরও পড়ুন- অফিসে ডেকে ‘ফায়দা’! বিজেপি বিধায়ক ও সহযোগীদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের

_

_

_

_

_

_

_

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...