Tuesday, June 23, 2026

নিয়োগপত্র-উৎসবের পর্দাফাঁস! কোথায় গেল মোদির বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি

Date:

Share post:

শুধুমাত্র ক্ষমতায় আসা আর টিকে থাকার জন্যই যে বারবার বিজেপি সরকার এবং তাদের প্রধান নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের মানুষকে মিথ্যা ভাষণ দিয়ে এসেছেন, তা ফের একবার প্রমাণিত হলো। দেশের যুব সম্প্রদায়ের ভোট টানার জন্য ২০১৪ সালের আগে থেকে বছরের ২ কোটি বেকারের চাকরির গ্যাস বেলুন উড়িয়েছিলেন মোদি। মিথ্যের সেই মোদী ম্যাজিকে গা ভাসিয়েছিল দেশের যুব সম্প্রদায়। প্রধানমন্ত্রী হওয়ার পরেও একই বেলুন তিনি উড়িয়ে ছিলেন। এবার মোদির নিজের তুলে ধরার তথ্যেই ফুটো হয়ে গেল ২ কোটি চাকরির গ্যাস বেলুন! ২ কোটির বদলে চাকরি দিলেন (appointment) মাত্র ৭১ হাজার যুব সম্প্রদায়কে।

কেন্দ্রের সরকার আয়োজিত রোজগার মেলায় ৭১ হাজার সরকারি চাকরির নিয়োগপত্র (appointment) তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোমবার ঘটা করে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই মোদী (Narendra Modi) নিজে স্বীকার করেন বিগত ১০ বছরে তাঁর সরকার ১০ লক্ষের বেশি চাকরি (job) দিয়েছে। নিজের দেওয়া প্রতিশ্রুতি যেন নিজেই ভুলে গিয়েছেন নরেন্দ্র মোদি। একবারও সেখানে উল্লেখ করা হল না বছরে ২ কোটি চাকরির যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা কোথায় গেল।

যেখানে সরকারের বিভিন্ন দফতরে হাজার হাজার পদ খালি রয়েছে। সেই সঙ্গে প্রতিনিয়ত বেকারত্বের যন্ত্রণা ভোগ করছে দেশের যুব সম্প্রদায়। সেখানে ১৩০ কোটির দেশে বছরে ৭১ হাজার চাকরি (job) দিয়ে বাহবা কুড়াতে যাওয়া নরেন্দ্র মোদিকে (Narendra Modi) এক হাত নিয়েছে তৃণমূল। রাজ্যের শাসক দলের দাবি, মোদী সরকারের সবটাই প্লেইং টু দ্য গ্যালারি। এই প্রতিশ্রুতির মধ্যে সত্যতা কিছুই নেই।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...