Tuesday, June 23, 2026

‘অপরাধমূলক ষড়যন্ত্র’-এর উপর ভিত্তি করে মামলা নয়! তদন্তে পদ্ধতি বদলাচ্ছে ED

Date:

Share post:

বারবার দোষ প্রমাণ করতে না পেরে এবং আদালতের ভর্ৎসনার মুখে পড়ে এবার আর্থিক কেলেঙ্কারি মামলার তদন্তে পদ্ধতি বদলাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুধুমাত্র ‘অপরাধমূলক ষড়যন্ত্র’-এর উপর ভিত্তি করে PMLA-এর অধীনে মামলা দায়ের না করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই বছরের শুরুর দিকে রাজ্যসভায় অর্থমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, ইডি গত পাঁচ বছরে 911টি মামলার মধ্যে মাত্র 42টি মামলায় দোষী সাব্যস্ত করেছে। অর্থাৎ সাফল্যের আর মাত্র 4.6 শতাংশ।

ED-মতে এর কারণ, প্রাথমিকভাবে দীর্ঘ আইনি প্রক্রিয়া। যেখানে আদালত প্রথমে নির্ধারণ করে যে অভিযোগটি PMLA-এর অধীনে কি না।এর ফলে ‘অপরাধমূলক ষড়যন্ত্র’-এর বিষয় থেকে এটিকে সরে যেতে হচ্ছে। পরিবর্তে ED এখন নিশ্চিত করবে, যে এই ধরনের মামলাগুলি আর্থিক দুর্নীতি প্রতিরোধ আইন (PMLA) এর অধীনে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত অপরাধগুলির তদন্ত করবে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) প্রধান রাহুল নাভিন আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বলেন, শুধুমাত্র ‘অপরাধমূলক ষড়যন্ত্র’ এর উপর ভিত্তি করে PMLA-এর অধীনে মামলা দায়ের করবেন না।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...