Saturday, June 27, 2026

রেশন মামলায় আরও তিনজনকে গ্রেফতার ইডির 

Date:

Share post:

চালকলের মাধ্যমে বেআইনি রেশন বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইডি সূত্রে খবর, রেশন মামলায় অন্যতম অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallick) সঙ্গে তাঁদের যোগসূত্র থেকেই সন্দেহর তালিকায় আসেন তাঁরা। তারপরই গ্রেফতারি। তদন্তের স্বার্থে তিনজনের নাম প্রকাশ্যে আনেনি কেন্দ্রীয় সংস্থা।

হেফাজতে থাকা জ্যোতিপ্রিয়কে জিজ্ঞাসাবাদের সূত্রেই এই তিন চালকল মালিকের নাম উঠে আসে বলে জানা যাচ্ছে। প্রত্যেকেই বেআইনিভাবে রেশন সামগ্রী চালান করতেন। তাঁদের চালকলে তল্লাশি চালিয়ে ইডি বেশ কিছু নথি উদ্ধার করে। তার ভিত্তিতে এই তিনজনকে সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলে। যদিও ধৃত তিনজনের কেউই তদন্তকারীদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে না পারায় তাঁদের গ্রেফতার করা হয়েছে।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...