Saturday, April 4, 2026

ধর্ষণের ক্ষেত্রে বিনামূল্যে চিকিৎসা দিতে হবে হাসপাতালগুলিকে, নির্দেশ দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

ধর্ষণ মামলায় নির্যাতিতাদের বিনামূল্যে চিকিৎসা দিতে হবে হাসপাতালগুলিকে। যে কোনও ধরনের যৌন নির্যাতন, অ্যাসিড হামলা এবং নাবালক-নাবালিকা নির্যাতনের মামলার (পকসো) ক্ষেত্রেও আক্রান্তদের অবশ্যই এই সুবিধা দিতে হবে। সোমবার এই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।এই তালিকায় শুধুমাত্র সরকারি হাসপাতাল নয়, বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলির জন্য এই নির্দেশ কার্যকর হবে।আদালত মনে করিয়ে দিয়েছে যে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৩৯৭ ধারায় আগে থেকেই এই বিষয়ে উল্লেখ রয়েছে।

সেই আইন অনুসারে, সমস্ত সরকারি, বেসরকারি হাসপাতাল বা অন্য কোনও স্বাস্থ্য ক্ষেত্রে নির্যাতিতাদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা এবং অন্য প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দিতে হবে। সাবেক ফৌজদারি দণ্ডবিধির (সিআরপিসি) ৩৫৭ সি ধারাতেও এই বিষয়ে বলা আছে। কিন্তু অনেক ক্ষেত্রেই এটি মানা হচ্ছে না বলে অভিযোগ এসেছে দিল্লি হাইকোর্টে।

সোমবার দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা এম সিং এবং বিচারপতি অমিত শর্মার ডিভিশন বেঞ্চে এক কিশোরীকে যৌন নির্যাতনের মামলার শুনানি চলছিল। দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে একাধিক বার যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। ওই মামলার শুনানির সময়েই আদালতের পর্যবেক্ষণ, চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হয়েছে নির্যাতিতাকে।চিকিৎসা পরিষেবার মধ্যে কী কী অন্তর্ভুক্ত হবে, তারও ব্যাখ্যা দিয়েছে হাইকোর্ট। প্রাথমিক চিকিৎসা, রোগ নির্ণয়, হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা, বহির্বিভাগে চিকিৎসা সংক্রান্ত সহায়তা, শারীরিক পরীক্ষা, অস্ত্রোপচার এবং প্রয়োজনে কাউন্সেলিংও করতে হবে। নির্যাতিতা হাসপাতালে গেলে বিনামূল্যে এই পরিষেবা না দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ফিরিয়ে দিতে পারে না বলেও জানিয়েছে আদালত।

এরই পাশাপাশি, আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে, যৌন নির্যাতনের শিকারদের বিনামূল্যে চিকিৎসা দিতে অস্বীকার করলে সংশ্লিষ্ট চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও হাসপাতাল কর্তৃপক্ষকে জরিমানার মুখে পড়তে হবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...