Tuesday, March 17, 2026

ঠিক যেন ট্রেন, বিমানেও দিব্যি বিক্রি হচ্ছে গরম চা!

Date:

Share post:

বিমানে বসে চা খেতে পকেটে টান পড়ে। কারণ এক কাপ চায়ে চুমুক দিতে অনেক টাকাই খরচ হয়। সেখানে যদি ঘরে তৈরি চা পাওয়া যায়, তাও ওই উচ্চতায় তা স্বর্গতুল্য তো বটেই। কিন্তু এমনটা কখনও হয় না কি! সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। ইন্ডিগোর বিমানেই ধরা পড়েছে ওই বেনজির দৃশ্য। এক যাত্রীকে দেখা গিয়েছে বিমানের মধ্যে সহযাত্রীদের চা পরিবেশন করতে। গোটা ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

যদিও ৩৬ হাজার ফুট উচ্চতায় বসে এই দৃশ্য মনে করিয়ে দিচ্ছে ট্রেন যাত্রার। ওই ভিডিওতে দেখা যায়, ইন্ডিগো বিমানের করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় দু’জন ব্যক্তি ডিসপোজেবল কাপে চা পরিবেশন করছেন। ট্রেনে যেভাবে ‘গরম চায়ে, গরম চায়ে’ হেঁকে ডেকে চা পরিবেশন করা হয়। তবে নেটিজেনরা এই ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ মজার ছলে মন্তব্য করেছেন, আবার কেউ কড়া সমালোচনাও করেছেন। যারা সমালোচনা করেছেন, তাদের বেশিরভাগেরই মন্তব্য, নিয়ম-কানুন সব গেল কোথায়? নিরাপত্তার মধ্যে দিয়ে এত পরিমাণ চা নিয়ে আসা কীভাবে সম্ভব?

দৃশ্যটিকে ভারতীয় ট্রেনের ঐতিহ্যবাহী বিক্রেতাদের সঙ্গে তুলনা করে একজন সোশাল ইউজার মজা করে বলেছেন, ‘শীঘ্রই চাটও বানানো হবে।’ আরেকজন অবশ্য হতাশা প্রকাশ করে লিখেছেন, ‘এ কারণেই বিদেশিরা ভারত সম্পর্কে খারাপ কথা বলছে। দয়া করে আচরণ ঠিক করুন।’ বিমানে বাইরের খাবার নিয়ে প্রবেশ নিষেধ। এমনকী নিরাপত্তার কারণে যাত্রীদের জলের বোতল নিয়েও বিমানে উঠতে দেওয়া হয় না। বিমানে ওঠার পর এসবই দেওয়া হয় সংশ্লিষ্ট বিমান সংস্থার তরফে। সেখানে ওই ব্যক্তি ১ লিটারের ফ্লাক্সের মধ্যে কী করে গরম চা নিয়ে উঠলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেট নাগরিকদের একাংশ।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...