Monday, April 6, 2026

মোবাইল নম্বর লিঙ্ক ছাড়া গ্রাহকদের রেশন নয়, খাদ্য দফতরের বিজ্ঞপ্তি জারি

Date:

Share post:

রেশনে কারচুপি বা অনিয়মের অভিযোগ নতুন কিছু নয়। তবে সম্প্রতি রেশনে কারচুপি রুখতে নয়া সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দফতর। গ্রাহকদের মোবাইল নম্বর লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। বলা হয়েছে, মোবাইল নম্বর লিঙ্ক ছাড়া গ্রাহকদের রেশন দেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিসেম্বর মাসের প্রথম ১৫ দিনে আগের মতোই রেশন গ্রাহকরা খাদ্য সংগ্রহ করতে পারবেন। কিন্তু মাসের দ্বিতীয়ার্ধ থেকে মোবাইল নম্বর নথিভুক্ত না-থাকলে তা করতে হবে হবে গ্রাহকদের। অনেক রেশন গ্রাহকের মোবাইল নম্বর না-থাকার জন্য এবং মাসের শুরুতে রেশন দোকানে ভিড় থাকার ফলে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়। ডিসেম্বরের পর থেকে কী হবে, সেই ব্যাপারে ওই নির্দেশিকায় কিছু বলা হয়নি।

খাদ্য দফতর আরও জানিয়েছে, বিগত কিছুদিন ধরেই গ্রাহকদের মোবাইল নম্বর অনলাইনে ও অফলাইনে সংযুক্তিকরণের ব্যবস্থা করেছে খাদ্য দফতর। কিন্তু তারপরও দেখা যাচ্ছে, মোট ২ কোটি ৯ লক্ষ পরিবার গ্রাহক হিসেবে থাকলেও ১ কোটি ৩২ লক্ষ পরিবার মোবাইল নম্বর নথিভুক্ত করেছে। এই কারণে রেশন কারচুপির সন্দেহ দানা বেঁধেছে দফতরের মনে। তাই স্বচ্ছতা আনতে এই ভাবনা নিয়েছে দফতর। জানা গিয়েছে, রেশন গ্রাহকদের নথিভুক্ত মোবাইল নম্বরে নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ মেসেজ পাঠাবে খাদ্য দফতর। কী পরিমাণ খাদ্য সামগ্রী গ্রাহকের প্রাপ্য এবং বাস্তবে কতটা তিনিপেয়েছেন তা জানানো হবে ওই নম্বরেই।

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...