Tuesday, June 23, 2026

জল্পনার অবসান, ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি ভারত-পাকিস্তান

Date:

Share post:

দীর্ঘ জল্পনার অবসান। ঘোষণা হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি। ২০২৫ সালে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট । ৯ মার্চ ফাইনাল। হাইব্রিড মডেলে হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে ২৩ ফেব্রুয়ারি। মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচটি হবে দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান এবং নিউজিল্যান্ড। প্রথম ম্যাচ ১৯ ফেব্রুয়ারি করাচিতে।

এদিন আইসিসি যে সূচি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’টি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল থাকবে। মোট আটটি দল খেলবে। গ্রুপ-এ তে রয়েছে— ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বি গ্রুপে রয়েছে— অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।

ভারতের তিনটি ম্যাচ হবে দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারত। ২৩ ফেব্রুয়ারি রোহিত শর্মাদের সামনে পাকিস্তান। গ্রুপের শেষ ম্যাচে ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ৪ মার্চ । সেই ম্যাচ হবে দুবাইয়ে। অর্থাৎ, ভারত যদি সেমিফাইনালে ওঠে তাহলে তারা প্রথম সেমিফাইনালেই খেলবে। দ্বিতীয় সেমিফাইনাল ৫ মার্চ লাহোরে। ফাইনাল ৯ মার্চ। তবে ভারত যদি ফাইনালে ওঠে তাহলে সেই ম্যাচ হবে দুবাইয়ে। যদি না ওঠে তাহলে হবে লাহোরে।

আরও পড়ুন- মেলবোর্ন টেস্টের আগে বিরাটের ফর্ম নিয়ে কি বললেন রোহিত?

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...