Tuesday, June 23, 2026

দখল হয়ে যাওয়া ‘শত্রু সম্পত্তি’ পুনরুদ্ধার করতে উদ্যোগী রাজ্য

Date:

Share post:

রাজ্যে দখল হয়ে যাওয়া শত্রু সম্পত্তি (Enemy Property) পুনরুদ্ধার করতে উদ্যোগী রাজ্য সরকার (State Government)। সারাবাংলায় ৫০০টির বেশি শত্রু সম্পত্তি বা এনিমি প্রপার্টি দখলদারদের হাত চলে গিয়েছে। তার মধ্যে ৪৯টি সম্পত্তি দখলমুক্ত করে সরকারের হাতে ফেরানোর উদ্যোগ শুরু হয়েছে। শত্রু সম্পত্তির বেশিরভাগটাই পাকিস্তানের (Pakistan), বাকিটা চিনের (China)।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এ রাজ্যের শত্রু সম্পত্তিগুলির পরিস্থিতি দেখতে সম্প্রতি এক সমীক্ষা করে। সেখানেই এই তথ্য উঠে এসেছে। ওই সমীক্ষা অনুযায়ী, এ রাজ্যে মোট ৪ হাজার ৩৭৬টি শত্রু সম্পত্তির হদিস মিলেছে। এর মধ্যে ৪ হাজার ৩২০টি সম্পত্তি পাকিস্তানের, বাকিগুলি চিনের। এই সম্পত্তিগুলির মধ্যে ৫৩৬টি বেআইনি দখলে চলে গিয়েছে বলে সমীক্ষায় উঠে এসেছে। এখনও পর্যন্ত তাদের মধ্যে ৪৯টি সম্পত্তি বা বাড়ি খালি করার জন্য নোটিশ দেওযা হয়েছে। বাকি সম্পত্তিগুলিও দ্রুত দখলমুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

এরাজ্যে যে শত্রু সম্পত্তিগুলি (Enemy Property) রয়েছে, তার সিংহভাগ মুর্শিদাবাদে অবস্থিত। ১৭২৮টি সম্পত্তি রয়েছে সেখানে। এরপর সবচেয়ে বেশি সম্পত্তি রয়েছে কোচবিহারে—৭১১টি। পূর্ব বর্ধমানে শত্রু সম্পত্তির সংখ্যা আছে ৬২৫। সংখ্যাটি বীরভূমে ৪২৭ এবং আলিপুরদুয়ারে ১০০। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, এনিমি প্রপার্টিগুলি কী পর্যায়ে আছে, তার দেখভালোর দায়িত্ব প্রাথমিকভাবে জেলাশাসকদের। এমন কোনও সম্পত্তি যদি দখলদারদের হাতে চলে যায়, তবে তা দখলমুক্ত করার দায়িত্ব তাদেরই। সেই উদ্যোগ রাজ্যে শুরু হয়েছে। সূত্রের খবর, এই রাজ্যের এমন সম্পত্তির বেশকিছু লিজে দেওয়া থাকলেও গত তিনবছরে কোনওটির বিক্রি হয়নি।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...