Friday, April 3, 2026

ক্রিসমাসের আলোয় ঝলমলে পার্কস্ট্রিট, বড়দিনের উন্মাদনায় মহানগরীতে উৎসবের আমেজ

Date:

Share post:

ধর্ম যার যার কিন্তু উৎসব সবার- বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাবনা থেকে কলকাতার পার্ক স্ট্রিট চত্বরে ক্রিসমাস কার্নিভাল (Kolkata Christmas Carnival) শুরু। যত সময় যাচ্ছে প্রত্যেক বছর বড়দিনে কার্যত দুর্গোৎসব পরবর্তী দ্বিতীয় মহোৎসবের সাক্ষী হচ্ছে তিলোত্তমা। ক্রিসমাস ইভ (Christmas Eve) থেকেই কাতারে কাতারে মানুষ পা মেলালেন পার্ক স্ট্রিটের ভিড়ে (Park Street Christmas Carnival Special Crowd)। রাত যত গড়ালো, গির্জায় শুরু হলো প্রার্থনা আর রাজপথে পাল্লা দিয়ে বাড়লো মানুষের উৎসবের উন্মাদনা।

শহর তো বটেই, শহরতলি থেকেও বড়দিনের উন্মাদনায় সামিল হতে মহানগরীতে হাজির বহু মানুষ। কেউ কেউ আবার ভিনরাজ্য এমনকি বিদেশ থেকেও এসেছেন পার্ক স্ট্রিটের আলো দেখতে। নিয়ম মেনে অ্যালেন পার্ক বন্ধ থাকায় অনেকে হতাশ হলেন। রোশনাইয়ে পাল্লা দিল বো ব্যারাকও। স্পেশাল ওয়াইন কেক কেনার ভিড় ২৪ তারিখ রাতেও চোখে পড়ার মতো। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু সান্টার লাল-সাদা টুপির ছড়াছড়ি। কারোর মাথায় রকমারি হেয়ার ব্যান্ড, কেউ আবার বেছে নিয়েছেন ডিয়ার অ্যান্টলার্স। যিশুপুজো উপলক্ষে রাত জেগে অক্লান্ত পায়ে ঘোরাঘুরি আর খাওয়া-দাওয়ার মেজাজে শহরে যেন উৎসবের আবহ।

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...