Saturday, April 4, 2026

ক্রিসমাসের আলোর পূর্ণ হোক হৃদয়, সোশ্যাল মিডিয়া পোস্ট মমতার

Date:

Share post:

বাংলা জুড়ে মহাসামারাহে পালিত হচ্ছে ক্রিসমাস উৎসব (Christmas Festival)। প্রত্যেক বছরের মতো এবারও যিশু পুজোর রাতে গির্জায় গিয়ে প্রার্থনা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বড়দিনের সকালে সোশ্যাল মিডিয়ায় সেই কথার উল্লেখ করে একটি ভিডিও পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী (CM)। তার সঙ্গে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সকলকে। মমতা লেখেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য’ বজায় রাখার ভাবনা বাংলাকে সত্যিই অসাধারণ করে তুলেছে। এটা শুধুমাত্র একটা আদর্শ নয়, এই ধারণাকে আমরা আত্মায় লালন করি। ঐক্যের চেতনা উৎসবের মরসুমে যা আমাদের মধ্যে গভীরভাবে অনুরণিত হয়।

মঙ্গলবার রাতে কলকাতার আর্চবিশপ মোস্ট রেভারেন্ড টমাস ডি’সুজার উপস্থিতিতে ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে মধ্যরাতের প্রার্থনায় অংশগ্রহণের কথাও নিজের পোস্টে জানিয়েছেন মমতা। তিনি লিখেছেন,” ক্রিসমাসের আলো আপনার হৃদয়কে উষ্ণতায় এবং আপনার ঘর পরিবারকে আনন্দে পূর্ণ করুক। আপনি এবং আপনার প্রিয়জনরা সর্বশক্তিমানের আশীর্বাদ পাবেন এই আশা রাখি। ‘

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...