Wednesday, June 24, 2026

ফিউচার গেমিং মামলা: ইডি-কে ডিভাইস ‘পড়তে’ নিষেধ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

তথ্যের অধিকার আইনে আটকে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। স্যান্টিয়াগো মার্টিনের যে একাধিক ইলেক্ট্রনিক ডিভাইস (electronic device) বাজেয়াপ্ত করেছে, তা থেকে তথ্য সংগ্রহ করতে ইডি-র উপর নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বুধবার বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি পঙ্কজ মিথিলের বেঞ্চ এই নির্দেশ দেয়।

একাধিক কেন্দ্রীয় এজেন্সির তদন্তে বিভিন্ন সংস্থার ইলেক্ট্রনিক ডিভাইস (electronic device) বাজেয়াপ্ত করা হয়। সেই সব ডিভাইসগুলি সংস্থাগুলির ব্যক্তিগত তথ্য গোপণ রাখার কাজ করে। সেক্ষেত্রে এই সব ডিভাইস থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই সব ডিভাইসের তথ্য পেতে পারে কি না, তা নিয়ে নির্দেশ চেয়ে আবেদন জানায় অ্যামাজন (Amazon), নিউজক্লিক (Newsclick) সহ দুই দুই সংস্থা, যার মধ্যে একটি ফিউচার গেমিং (Future Gaming)। ২০২৩ সালে দিল্লি পুলিশ (Delhi Police) স্যান্টিয়াগো মার্টিনের ফিউচার গেমিং-এর ল্যাপটপ, মোবাইল বাজেয়াপ্ত করেছিল। তার পাল্টা সেই সব ডিভাইসে রাখা তথ্য প্রকাশ করা ‘তথ্য গোপণ রাখার অধিকার’ আইনের পরিপন্থী বলে দাবি করে ফিউচার গেমিং।

একই আবেদন অ্যামাজন, নিউজক্লিকের। পিটিশনাররা তাদের “সংবিধানিক এবং মৌলিক অধিকার, বিশেষ করে গোপনীয়তার অধিকার” রক্ষা করার আবেদন জানিয়েছিলেন। তারা যুক্তি দেন, “ব্যক্তিগত ডিজিটাল ডিভাইসে সঞ্চিত তথ্য অত্যন্ত ব্যক্তিগত এবং এটি ব্যক্তির জীবনের বিষয়ে যেকোনো তথ্য প্রকাশ করে।” সুপ্রিম কোর্টের আদেশে ইডিকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা সান্টিয়াগো মার্টিন এবং তার কোম্পানির কর্মচারীদের ইলেকট্রনিক ডিভাইস থেকে তথ্য অ্যাক্সেস বা কপি করতে পারবে না। সেই সঙ্গে পিএমএলএ (প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট)-এর অধীনে ইডি-র সমনেও স্থগিত করেছেন, যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের ডিজিটাল ডিভাইস থেকে তথ্য বের করার জন্য উপস্থিত হতে বলা হয়েছিল।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...