Thursday, March 26, 2026

কাজাখিস্তানে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, মৃত অন্তত ৪০

Date:

Share post:

৬২ জন যাত্রী ও পাঁচজন বিমান কর্মীসহ রাশিয়ার অভিমুখে রওনা দেওয়া আজারবাইজানের একটি বিমান ভেঙে পড়ল কাজাখিস্তানের আখটাও শহরে। ঘটনায় ২৭ জন জীবিত রয়েছেন বলে দাবি কাজাখিস্তান কর্তৃপক্ষের। অর্থাৎ ইতিমধ্যেই ৪০ জনের মৃত্যুর আশঙ্কা করছে সে দেশের প্রশাসন। আখটাও শহরের কাছে হঠাৎই বিস্ফোরণসহ ভেঙে টুকরো টুকরো হয়ে যায় বিমানটি। তবে কি কারনে বিমান দুর্ঘটনা খতিয়ে দেখছে রাশিয়ার বিমান পরিবহন দফতর।

রাশিয়ার চেচনিয়ার রাজধানী গ্রজনীর অভিমুখে যাচ্ছিল আজারবাইজানের উড়ান আমব্রের ওয়ান নাইন্টি। আবহাওয়া খারাপ থাকায় রাশিয়া থেকে তার অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়। কাজাকিস্তানের কাজাক শহর থেকে কয়েক কিলোমিটার আগে আখটাও শহরে বিমানটি জরুরি অবতরণ করছিল। সেই সময়ই হঠাৎ বিপর্যয়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে (ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) দেখা যায় আখটাও শহরের উপরেই বিমানটিতে আগুন ধরে যায়। সেই অবস্থায় সেটি ভেঙে পড়ে। বিমানের এক অংশ টুকরো টুকরো হয়ে যায়। বাকি অক্ষত অংশ থেকে ২৭ জন জীবিত অবস্থায় বেরিয়ে আসেন। বাকিদের রক্তাক্ত দেহ উদ্ধারের কাজে এবং বিমানে লাগা আগুন নেভাতে দ্রুত তৎপর হয় কাজাখিস্তান অগ্নি নির্বাপন বাহিনী।

রাশিয়ার প্রাথমিক তদন্তে অনুমান বিমানের চালক জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়েছিলেন। কেন সেই সিদ্ধান্ত তা খতিয়ে দেখছে দুই দেশের গোয়েন্দা বিভাগ। বিমান দুর্ঘটনায় আজারবাইজানকে সব ধরনের সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছে কাজাখিস্তান।

Related articles

আরসিবির নাম বদল! বিড়লা কন্যার পোস্টে শোরগোল ক্রীড়া দুনিয়ায়

মালিকানা বদল হয়েছে আরসিবির (RCB)। রেকর্ড অঙ্কে আরসিবি (RCB) দল কিনেছে আদিত্য বিড়লা গ্রুপ। এই বড় পরিবর্তনের পর...

১২ মাসে ১৩ বার রিচার্জ নয়! রাঘবের সওয়লের প্রেক্ষিতে টেলিকম সংস্থাগুলিকে আর্জি কেন্দ্রের

২৮ দিনের বদলে ৩০ দিনের রিচার্জ প্ল্যানের (Recharge Plan) দাবিতে দীর্ঘদিন ধরে সরব হয়েছিলেন আপ নেতা রাঘব চাড্ডা...

কালচিনিতে প্রার্থী বীরেন্দ্রের সমর্থনে অভিষেকের রোড শো-তে জনপ্লাবন

দলীয় কর্মীদের সমর্থনে প্রচারসভা করতে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

ইডেনে ওডিআই ম্যাচ, ঘরের মাঠে টিম ইন্ডিয়ার সূচি প্রকাশ্যে

বাংলার ক্রীডা়প্রেমীদের জন্য সুখবর। বিসিসিআইয়ের (BCCI) সূচিতে আন্তজার্তিক ম্যাচ পেল কলকাতা। ২০২৭ সালের ৩ জানুয়ারি ভারতের (India) বিরুদ্ধে...