Saturday, April 4, 2026

বড়দিনের মধ্যে বাংলাদেশি মৌলবাদীদের নজরে খ্রিস্টান সম্প্রদায়

Date:

Share post:

বড়দিনের মধ্যে বাংলাদেশি মৌলবাদীদের নজরে খ্রিস্টান সম্প্রদায়। অভিযোগ, খ্রিস্টান সম্প্রদায়ের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বড়দিনে, ইসলামপন্থীরা বাংলাদেশের চট্টগ্রামে খ্রিস্টানদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এর ফলে ফের অনেকের মতো বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ নয়।

সংগীতশিল্পী সাঈদ হোসেন টিপু বলছেন, বড়দিনে খ্রিষ্টান বন্ধুদের বাসায় আড্ডা আর কেক অপরিহার্য ছিল, যেমন ছিল পুজোয় হিন্দু বন্ধুদের বাড়ির লুচি-লাবড়া আর পুজোর আনন্দে শামিল হওয়া।
আমি চার্চে যেতে ভালোবাসতাম, কারণ মানুষ বিশালতার কাছে গেলে বিহ্বল হয়, যেমন সমুদ্রের বিশালতা আমাদের আবেগাপ্লুত করে। পরে বুঝেছি চার্চের উচ্চতা এই বিহ্বলতার কারণ। আমি জানি যেসব দিনের কথা আমি বলছি, তখনকার সবার মানসিক চিন্তাধারা আমার সাথে মিলে যাবে।

গান গাওয়া শুরু করার পর হিন্দু বাড়ির অনুষ্ঠান আবার চার্চে বাজানো কোনটাই বাদ যায়নি। বিভাজনে আমি বিশ্বাস করি না। করি না বলেই গত ১০/১৫ বছরে অভাবনীয়ভাবে এই দেশটা যেভাবে পাল্টে গেছে তা আমি মেনে নিতে পারি না।

 

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...