Monday, April 6, 2026

স্ত্রীকে ভালবাসা জানাতে “Love sign” চুরি যুবকের! আশ্চর্য পুলিশও

Date:

Share post:

ভাবতে পারেন স্ত্রীকে ভালবাসা জানানোর জন্য প্রেমিক চুরির আশ্রয় নিল! ধরা পড়েও কোনও লজ্জা নেই। থাকবেই বা কেন।ভালবাসার মানুষের জন্য চুরি করেছে সে। তাও এমন একটা জিনিস, জানলে অবাক হয়ে যাবেন।পুরসভার এলইডি বোর্ড থেকে ‘লভ’ চিহ্ন চুরি করেছিলেন বীরভূম জেলার সিউড়ির যুবক। যদিও সেটা শেষপর্যন্ত স্ত্রীর হাতে তুলে দিতে পারেন নি। কারণ, কপালের ফেরে রাস্তাতেই সেটি ভেঙে যায়।

ঘটনাটা খুলে বললেই, বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। স্ত্রীকে ভালোবাসার উপহার দিতে ‘আমার ভালোবাসা সিউড়ি’ লেখা থেকে চুরি করলেন স্বামী।কিন্তু ভালোবাসার প্রতীকটি বাড়ি নিয়ে যাওয়ার সময় ভেঙে যায়। তখন তিনি ধরা পড়ে যান পুলিশের হাতে। যুবকের মুখে চুরির কারণ শুনে ততক্ষণে হতবাক পুলিশও।জেরায় যুবক জানান, পরিকল্পনা ছিল ভালবাসার চিহ্ন স্ত্রীর হাতে তুলে দিয়ে হাঁটু মুড়ে ভালবাসা জানাবেন।আর সেই কারণেই এলইডি বোর্ডের ‘লভ’ চিহ্নটির দিকে নজর যায় যুবকের।

অবশ্য চুরির নেপথ্যে প্রেমের কাহিনির কথা জেনে, পুলিশ আর সিউড়ি পুরসভার পুরপ্রধান ওই যুবককে গোলাপের তোড়া কিনে দেন। সেই গোলাপের তোড়া নিয়েই স্ত্রীকে ভালবাসা জানান ওই যুবক।এমনকী আর চুরি না-করার শপথও নেন।সিউড়ি পুরসভার পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, তার রাজনৈতিক জীবনে তিনি মনে করতে পারছেন না এই রকম ভাবে কাউকে ভালবাসার জন্য চুরি করেছে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। সিউড়িতে সার্কিট হাউস সংলগ্ন জায়গায় উজ্জ্বল এলইডি বোর্ডে লেখা রয়েছে ‘আমার ভালবাসার শহর সিউড়ি’। সেই ডিসপ্লে বোর্ডে রয়েছে ‘লভ সাইন’। মঙ্গলবার রাতে সেই বোর্ড থেকে প্লাস্টিক দিয়ে তৈরি ওই চিহ্নটি খুলে নেন যুবক। চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই থানায় অভিযোগ জানান পুরপ্রধান।পুলিশ মহম্মদবাজার থেকে ওই যুবককে আটক করে। অভিযুক্ত পুলিশকে জানান, স্ত্রীকে উপহার দিয়ে ভালবাসা জানানোর জন্যই তিনি লাল রঙের ওই চিহ্নটি চুরি করেছিলেন।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...