Wednesday, June 24, 2026

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

Date:

Share post:

প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বয়স হয়েছিল ৯২। বৃহস্পতিবার সন্ধ্যায়, আচমকা স্বাস্থ্যের অবনতি হয় তাঁর। অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে ভর্তি করা হয় দিল্লির এইমসের জরুরি বিভাগে। তবে, শেষরক্ষা হল না।এদিকে আগামীকাল থেকে দু’দিনব্যাপী কর্ণাটকের বেলাগাভিতে কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর আসার পর সেই বৈঠক রদ করা হয়েছে। দিল্লিতে ফিরছেন কংগ্রেসের শীর্ষ নেতারা।

১৯৯১ সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হন মনমোহন সিং।  ১৯৯১-৯৬ সালে পিভি নরসিমহা রাও-এর নেতৃত্বাধীন সরকারে অধীনে দেশের অর্থমন্ত্রী হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করার পরে ২০০৪ সালে তিনি দেশের প্রধানমন্ত্রী হন। ২০০৯ সালেও তিনি ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরপর দুবার, সব মিলিয়ে ১০ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন। চলতি বছরের এপ্রিল মাসেই রাজ্যসভার সদস্য পদ থেকে অবসরগ্রহণ করেন।

আরও পড়ুন- সংখ্যালঘুদের নিশ্চয়তা দেওয়া আমাদের দায়িত্ব, মাদ্রাসা প্রসঙ্গে বিরোধীদের মন্তব্যের জবাব ব্রাত্যর

_

_

_

_

_

_

_

_

_

_

_

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...