Thursday, June 25, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুর্গাপুর সেতু, নিয়ন্ত্রিত যান চলাচল: রেলের প্রতি অসন্তোষ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রেলের জমিতে বস্তি। আর সেখানে আগুন লেগে ক্ষতিগ্রস্ত ব্রিজ এই নিয়ে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি জানান, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জেরে দক্ষিণ কলকাতার (Kolkata) দুর্গাপুর সেতুর কাঠামোয় বড়সড় ক্ষতি হয়েছে। আগুনের তাপেই সেতুর কাঠামোয় ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞদের দিয়ে সমীক্ষা করিয়ে একথা জানা গিয়েছে। সেকারণে ওই সেতুতে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে হচ্ছে। ওই সেতুর নীচের জমি রেলের। এধরণের দুর্ঘটনা ভবিষ্যতে এড়াতে রেলকে সতর্ক থাকার বিষয়ে মুখ্যমন্ত্রী অনুরোধ জানিয়েছেন।

মাঝেরহাট ব্রিজের প্রসঙ্গ টেনে রেলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী (Mamata Bandopadhyay) বলেন, “দুর্গাপুর ব্রিজের ওখানে রেলের জমিতে বস্তি ছিল। রেলকেও বলব আপনারা এই বিষয়টি একটু দেখবেন। আগুনের তাপে দুর্গাপুর ব্রিজের ক্ষতি হয়েছে। এর আগে আপনারা দেখেছেন মাঝেরহাট ব্রিজ নিয়ে কি হয়েছিল।”

পাশাপাশি, অগ্নিকাণ্ডের ঘটনা রুখতে শীতে আগুন পোহানোর ক্ষেত্রে সচেতন হতেেও তিনি অনুরোধ জানান। এ প্রসঙ্গে বস্তিবাসীকে সতর্ক করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, “যারা বিভিন্ন বস্তিতে থাকেন, বিভিন্ন এলাকায় থাকেন, তারা আগুন পোহানোর ক্ষেত্রে সচেতন হন।” কুয়াশার সময় গাড়ি চালকদেরও সতর্ক হয়ে গাড়ি চালানোর অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।

 

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...