Tuesday, March 31, 2026

অসুস্থ সাহেব চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকেই বিশেষ বার্তা অভিনেতার

Date:

Share post:

শহর জুড়ে যখন বর্ষশেষ আর বর্ষবরণের খুশির আমেজ, তখন মন ভাল নেই সাহেব চট্টোপাধ্যায়ের (Saheb Chatterjee)পরিবারের। শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন গায়ক-অভিনেতা। হাসপাতালের বিছানায় শুয়েই সোশাল মিডিয়ায় শারীরিক অসুস্থতার কথা জানালেন সাহেব নিজেই।

সমাজ মাধ্যম প্রোফাইলে সাহেব জানিয়েছেন যে গত ২৫ ডিসেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি।আর মাধবনের (R Madhavan) সঙ্গে হিন্দি ছবি ‘আপ জ্যায়সা কোই’-র শুটিং শেষ করার পরই সিজন পরিবর্তনের কারণে ভাইরাল জ্বরে আক্রান্ত হন তিনি। এই কারণে ২৬ এবং ২৮ তারিখের দুটি অনুষ্ঠান বাতিল হওয়ার জন্য আয়োজক এবং অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন অভিনেতা। জন্মদিনের শুভেচ্ছা বার্তায় আপ্লুত সাহেব (Saheb Chatterjee) আগের থেকে অনেকটাই সুস্থ আছেন বলে খবর মিলেছে।

Related articles

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...